শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৮:১৮ পিএম, ২০২২-১১-১৯
আব্দুস সবুর খান, টঙ্গীঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিদের কাছে নালিশ করে কোনো লাভ নেই। দুনিয়ার সব দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে হবে। আজ শনিবার জয়দেবপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এখনও বিএনপি নেতারা ক্ষমতার রঙিন খোয়াব দেখছে। খোয়াব দেখুন, আপত্তি নেই। ক্ষমতার পরিবর্তন হতে হলে নির্বাচন হতে হবে। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই। দুনিয়ার সব দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে হবে। শেখ হাসিনা সরকার কোনো হস্তক্ষেপ করবে না। বিদেশিদের কাছে নালিশ করে বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, বিএনপি আবারও আগুন-সন্ত্রাস শুরু করেছে। কাঁচপুর ব্রিজে শেখ হাসিনার উদ্বোধনী ফলক পুড়িয়ে ফেলেছে। এসব আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। প্রস্তুত হয়ে যান। ভোট চুরি, দুর্নীতি লুটপাট, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে। বিএনপি নেতারা একটা মিছিলও করতে পারেন না। লজ্জা করে না। শেখ হাসিনা দয়া করে আপনাদের দ-িত আসামি নেত্রীকে বাসায় থাকতে দিয়েছেন।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাজীপুরে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আসার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, বিএনপি শুধু বলে তাদের সমাবেশে জনতার ঢল নেমেছে। গাজীপুরে আসেন ফখরুল ভাই! দেখেন ঢল কাকে বলে।
সিলেটে বিএনপির সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, সিলেটে ঢল নেই, সুরমা নদীর ঢল। আর এখানে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ। সিলেটের সঙ্গে গাজীপুরকে মিলিয়ে দেখুন। এখানে শুধু মহানগর, ওখানে ৫ জেলা। মিলিয়ে দেখুন। যেখানে সমাবেশ, সেখানে সারা দেশ থেকে ৭ দিন আগে থেকেই রওনা দেন। কারণ ওখানে শুধু খাওয়া আর খাওয়া। শেখ হাসিনা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন উন্নয়ন কাকে বলে। পদ্মা সেতু হয়ে গেল নিজের টাকায়। বিএনপির মনে বড় জ্বালা। কালো চশমা পড়ে তারা কিছুই দেখতে পায় না।
সম্মেলনে অন্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সভাপতিম-লীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমানা আলী টুসি, এড. আজমত উল্লা খান, আতাউল্লাহ মন্ডল, মতিউর রহমান মতি, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ।
সম্মেলনে এড. আজমত উল্লা খানকে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও আতাউল্লা মন্ডলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন গঠিত হওয়ার পর মহানগর আওয়ামী লীগ শাখার এটিই প্রথম সম্মেলন। এর আগে সবশেষ ২০১৫ সালে গঠিত হয় গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited