শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:৫২ পিএম, ২০২১-০৭-০২
মোহাম্মদ ইসমাইল হোসেন,ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বহন করায় তিন যুবককে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ শুক্রবার (২ জুলাই) দুপুরে লকডাউনে যানবাহন চলাচল বন্ধ করতে তিতাস ব্রিজ এলাকায় অভিযান চালানোর সময় ০৪ বোতল ভারতীয় এসকফ সিরাপসহ তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম মেড্ডার অহিদ মিয়ার ছেলে মাসুদুর রহমান ওয়াসিম(৩৬),মৃত সোহারাব মিয়ার ছেলে আফসার মিয়া(৩০)এবং পূর্বমেড্ডার মৃত আবু তাহের মিয়ার ছেলে শিপন মিয়া(২২)।
উপজেলা প্রশাসন জানায়, কঠোর লকডাউনে যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করতে দুপুরের দিকে তিতাস ব্রিজ এলাকায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই তিন যুবক একটি মটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল।
এসময় অভিযানে থাকা পুলিশ মটরসাইকেলটির গতিরোধ করে ও তাদের দেহ তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে পুলিশ তাদের অন্তর্বাস থেকে চার বোতল এসকফ সিরাপ উদ্ধার করে। ভ্রাম্যমান আদালত মাদক বহনের অভিযোগে এই তিন যুবককে তিন মাস করে কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী আখাউড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন,চার বোতল এসকফ সিরাপসহ তিন যুবককে আটক করা হয়েছে।আটককৃতদের তিন মাস করে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
এবিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন,মাদকসহ আটককৃত তিন যুবককে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited