শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪৪ পিএম, ২০২৩-১২-০৬
নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার(৫ ডিসেম্বর) সকাল ১১টায় সায়দাবাদ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ এর সাথে ট্রাফিক ওয়ারী ডিভিশন ও ক্রাইম ওয়ারী ডিভিশনের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপর্যুক্ত সমন্বয় সভায় ট্রাফিক ওয়ারী ডিভিশন ডিসি আক্তার হোসেন (বিপিএম) বলেন, গাড়ির কাগজপত্রের মুলকপির পরিবর্তে ফটোকপি সাথে রাখা এবং যৌক্তিক কারণ ব্যতীত কোন গাড়িতেই মামলা, রেকার না করা।রাস্তায় গাড়ি চলাকালীন সময়ে সকল গাড়ির জানালা বন্ধ রাখতে হবে।
প্রত্যেক গাড়িতে ছোট সাইজের fire-extinguishers / Fire Ball রাখা।একজন স্টাফ কে সিটি ও দূরপাল্লার বাসের ক্ষেত্রে পেছনের সিটে রাখা যিনি পেছন থেকে মনিটরিং করবেন।টার্মিনালের নিরাপত্তার জন্য ভলান্টিয়ার সংখ্যা বাড়ানো ও রাত্রীকালীন আলাদা টইল পার্টি নিয়োগ করা। অতিরিক্ত যাত্রীর আশায় কোন গাড়িই এক জায়গায় বেশিক্ষণ না দাঁড়ানো এবং যত্রতত্র পার্কিং করে যানজট তৈরি করা যাবে না।
যেকোনো ধরনের সন্দেহজনক দ্রব্য বা ব্যাগ পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশ বা ট্রাফিক পুলিশকে অবহিত করতে পারেন। তিনি আরও বলেন
ট্রাফিক ওয়ারী ডিভিশনের পক্ষ থেকে একটা হটলাইন নাম্বার (01320043900) চালু করা হয়েছে। এখন থেকে যে কেউ উক্ত নাম্বারে ফোন করে যেকোনো ধরনের চাঁদাবাজি , অসুবিধা, দুর্ঘটনা, গাড়িতে আগুন, ট্র্যাফিক জ্যামের বর্তমান অবস্থা ইত্যাদি নিউজ সরাসরি ডিসি ট্রাফিক ওয়ারী কে অবহিত করতে পারবেন।
উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আক্তার হোসেন বিপিএম, ডিসি ট্রাফিক ওয়ারী ডিভিশন।
উক্ত সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন ডিসি ক্রাইম ওয়ারী জনাব ইকবাল হোসেন, এসি ক্রাইম- ডেমরা, সকল চার্লি টেংগো, পি আই, ওসি- যাত্রাবাড়ী ও সংশ্লিষ্ট সার্জেন্ট, ফোর্স অফিসার , মালিক -শ্রমিক নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited