শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৫ পিএম, ২০২২-০৯-১০
ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের (আখাউড়া উপজেলা) সম্ভাব্য সদস্য প্রার্থী সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার দুপুরে পৌরশহরের সড়ক বাজারে কারিমা চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আখাউড়া উপজেলায় বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এবং পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আগামী আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় মোঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদের ৬নং ওয়ার্ড (আখাউড়া উপজেলা) থেকে সদস্য পদে প্রার্থীতা ঘোষণা করেন। তিনি ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সবার কাছে দোয়া চান। মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় সাংবাদিকরা জেলা পরিষদের সদস্য প্রার্থী হওয়ায় মোঃ সাইফুল ইসলামকে অভিনন্দন জানান এবং তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। নির্বাচনে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রম্নতি দেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যায়যায়দিনের আখাউড়া প্রতিনিধি হান্নান খাদেম, মানবজমিনের আখাউড়া প্রতিনিধি শাহাদাত হোসেন লিটন, সমকালের আখাউড়া প্রতিনিধি নাসির উদ্দিন, মাই টিভি ও দেশ রুপান্তর'র আখাউড়া প্রতিনিধি জালাল হোসেন মামুন, আমাদের সময়ের আখাউড়া প্রতিনিধি তাজবীর আহমেদ, যমুনা টিভি ও যুগান্তরের আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশু, বাংলাদেশ বুলেটিনে'র আখাউড়া প্রতিনিধি রুবেল আহমেদ, প্রতিদিনের সংবাদ'র আখাউড়া প্রতিনিধি শরীফুল ইসলাম, গণকন্ঠের স্টাফ রিপোর্টার বাদল আহাম্মদ খান, মোহনা টিভি আখাউড়া প্রতিনিধি মোশাররফ হোসেন কবির, আজকের পত্রিকা 'র আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেন, দৈনিক আমাদের বাংলা ও দৈনিক করুলিয়া'র আখাউড়া প্রতিনিধি ইসমাইল হোসেন, আমাদের নতুন সময়'র আখাউড়া প্রতিনিধি হাসান মাহমুদ পারভেজ, সময়ের আলোর আখাউড়া প্রতিনিধি নাজমুল আহমেদ রনি, ভোরের দর্পণ'র আখাউড়া প্রতিনিধ জুনায়েদ হোসেন পলক প্রমুখ।
উল্লেখ যে, জেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমাদানের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ৬নং ওয়ার্ডের (আখাউড়া উপজেলা) মোট ভোটার সংখ্যা ৮১। এরমধ্যে উপজেলার ৫টি ইউনিয়নের প্রত্যেক চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য এবং ১টি পৌরসভার মেয়র ও কাউন্সিলররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া উপজেলা পরিষদের ১ জন চেয়ারম্যান ও ২ জন ভাইস চেয়ারম্যান ভোট দিবেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited