শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:৪৪ পিএম, ২০২১-০৮-০৪
মোহাম্মদ শাহ্ আলম শফি ,(কুমিল্লা) : পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার বেলা ১১ টায় কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুরে এ ঘটনা ঘটে। হামলায় ৩ জন আহত হয়। ঘটনাস্থল পরিদর্শণ করেছেন বুড়িচং ব্রাহ্মনপাড়া আসনের সংসদ সদস্য এড.আবুল হাশেম খান।
ঘটনার শিকার যুবলীগ নেতা মোতাব্বের আহমেদ জনি জানান, তিনি ময়নামতি ইউনিয়ন যুবলীগের সদস্য। ফারজানা ট্রান্সপোর্ট, ফারজানা টাইলস, ডেফোডিল অনলাইন (ইন্টারনেট সার্ভিস) নামে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী। হামলাকারী আদনান হায়দার তার আপন মামাতো ভাই।
সম্প্রতি সময়ে সে প্রতিমাসে ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন। না হলে মেরে ফেলার হুমকী দেয়। তার বিরুদ্ধে বুড়িচং থানায় একটি জিডি ও র্যাবের কাছে অভিযোগ দিয়েছি। তাই দাবিকৃত চাঁদা না পাওয়ায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আমার অন্তত ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হয়ে গেলো।
ডেফোডিল অনলাইন সার্ভিস ইনচার্জ সাবি¦র আহমেদ জানান, মঙ্গলবার বেলা ১১ টায় একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরবাইকে করে বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দারের ছেলে আদনান হায়দার একদল দূর্বৃত্ত নিয়ে ফারজানা ট্রান্সপোর্ট এর অফিসে আসেন। এসে টাইলস, ইলেক্ট্রনিক যন্ত্রপাতি, ইন্টারনেট সার্ভার, টেবিল চেয়ারসহ সবকিছু ভাংচুর করেন। হামলাকারীরা এসময় দুটি মোটরসাইকেল নিয়ে যায়।
এ সময় দোকানের কর্মচারী সার্ভার টেকনিশিয়ান রায়হান আফ্রিদি, একটি ট্রান্সপোর্ট কোম্পানীর সেলস এক্সিকিউটিভ নাজমুল হাসান, অফিস ম্যানেজার জীবনকে মারধর করে। আহতদের মধ্যে নাজমুলের অবস্থা গুরতর। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দার বলেন, আদনান হায়দার আমার ভাতিজা। তার সন্ত্রাসী কার্যক্রমে ময়নামতি ইউনিয়নবাসী অতিষ্ঠ। আমরা তার দৃষ্টান্তমূলক বিচার চাই।
মোবাইল ফোনে এ প্রতিবেদককে অভিযুক্ত আদনান হায়দার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ইউপি নির্বাচন করার ঘোষনা দেয়ার পর থেকে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। কে বা কারা হামলা করেছে আমি জানি না। ঘটনার সময় আমি করোনা মারা যাওয়া এক ব্যক্তির দাফন সামগ্রী কিনতে ব্যস্ত ছিলাম।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited