শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৫:৩৭ পিএম, ২০২২-১১-২৭
আব্দুস সবুর খান, টঙ্গীঃ টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে আশিক (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এতে আরো ৩ জন আহত হয়েছেন। শনিবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে টঙ্গীর এরশাদ নগর ৩ নং ব্লক বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে আটক করেছে। নিহত আশিক এরশাদনগর ৩ নং ব্লকের সোলাইমান হোসেন সেলু মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছু দিন আগে আশরাফুল নামে এক যুবকের সঙ্গে মতবিরোধ হয় আশিকের। বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দেন। শনিবার রাতে ফিফা বিশ্বকাপ খেলা দেখার প্রস্তুতি নিচ্ছিল আশিক ও তার বন্ধুরা। হঠাৎ আশরাফুলের নম্বর থেকে একটি কল আসে আশিকের ফোনে। আশিককে জানানো হয়, এক ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে আটক করেছে। তাকে চেনে কিনা শনাক্ত করার জন্য নীলাচল হাউজিং সোসাইটির প্রকল্প এলাকায় যেতে বলেন তারা। ওই ব্যক্তিকে শনাক্ত করার জন্য নীলাচল হাউসিং প্রপার্টিজের ভেতরে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরেই সেখান থেকে মারধর ও ডাক চিৎকার হলে আশিকের পরিবারের সদস্য ও স্থানীয়রা সেখানে যান। এ সময় দুর্বৃত্তদের হামলা শিকার হন টুটুল, বিল্লাল ও সাব্বির। খবর পেয়ে পুলিশ আশিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে হাসপাতালে নিহত আশিকের বন্ধু ও শুভাকাক্সক্ষীরা আশিকের হত্যাকারী সন্দেহে হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন যুবকের ওপর হামলা চালান। এসময় কয়েকজন যুবক গুরুতর আহত হন। এছাড়া হাসপাতালে জরুরি বিভাগের জানালার গ্লাস ও মূল্যবান আসবাবপত্র ভাংচুর করা হয়। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited