শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০১:৪৯ পিএম, ২০২২-০২-১৩
মৌসুমের শুরু থেকেই রীতিমতো উড়ছে ম্যানচেস্টার সিটি। একের পর এক জয়ের এগিয়ে যাচ্ছে ব্যাক টু ব্যাক শিরোপার পথে। সেই ধারাবাহিকতায় শনিবার রাতে নরউইচ সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এ নিয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত রইলো তারা। পয়েন্ট টেবিলেও নিরাপদ দূরত্ব বজায় রাখলো দুইয়ে থাকা লিভারপুলের সঙ্গে। নরউইচের মাঠে গিয়ে পাওয়া বড় জয়ের মূল কারিগর ইংলিশ ফরোয়ার্ড রহিম স্টার্লিং। তিনি একাই করেছেন তিন গোল।
নরউইচের মাঠে খেলতে গিয়ে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারতো সিটিজেনরা। কিন্তু রিয়াদ মাহরেজের পাস থেকে বার্নার্দো সিলভার শট দূরের পোস্টে বাধা পেয়ে ফেরত আসে। ফলে গোলবঞ্চিত হয় ম্যান সিটি।
তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের বয়স ত্রিশ মিনিট পেরোতেই প্রথম গোল করেন স্টার্লিং। ডান দিক থেকে কাইল ওয়াকারের এগিয়ে দেওয়া বল ধরে কোনাকুনি শটে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে সিটিকে লিড এনে দেন এ ফরোয়ার্ড।
এই এক গোল নিয়েই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। জটলার মধ্য থেকে তার শট কোনোমতে গোললাইন পেরিয়ে যায়। এরপর ৭০ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন স্টার্লিং।
আর হ্যাটট্রিক পূরণের জন্য অপেক্ষা করতে হয় একদম ৯০ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন বদলি হিসেবে নামা লিয়াম ডেলাপ। স্পট কিক থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ইংলিশ ফরোয়ার্ড।
এ জয়ের পর ২৫ ম্যাচে ২০ জয় ও ৩ ড্রয়ে ৬৩ পয়েন্ট রয়েছে ম্যান সিটির ঝুলিতে। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে রয়েছে নরউইচ সিটি। দুইয়ে থাকা লিভারপুলের সংগ্রহ ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক:জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হিà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited