শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:২৮ পিএম, ২০২৩-০৬-২৩
মোঃমিজানুর রহমান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে ১ নং খামার দামার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত । অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। বিদ্যালয়টিতে বর্তমান প্রধান শিক্ষক সহ স্টাফ সংখ্যা চার জন। গত ২০শে জুন মঙ্গলবার দুপুর ১ টায় উপস্থিত হয়ে বাস্তবে দেখা যায় বিদ্যালয়টি তালাবদ্ধ অবস্থা। পরে সাংবাদিকের উপস্থিতি বুঝে তড়িঘড়ি করে সহকারী শিক্ষক যুথি বেগম, পারভিন বেগম ও ও সহকারী শিক্ষক লতিজার রহমান বিদ্যালয়ে উপস্থিত হন। কিন্তু বিদ্যালয়ে বাস্তব চিত্র দেখা যায় একজনো ছাত্র-ছাত্রী নেই। এছাড়া বিদ্যালয়ের বারান্দায় বাদাম শুকানোর ধুম চলছে। এ সময় প্রধান শিক্ষক মামুনুর রশিদ অনুপস্থিত। সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পায়। এলাকাবাসীর একাধিক বিশ্বস্ত সূত্রে জানা যায় প্রধান শিক্ষক মামুনুর রশিদ নিজের দাপট ও বাবা মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানটিকে অন্তঃসারশূন্যে পরিণত করেছেন। এ ব্যাপারে এলাকাবাসীর সাথে কথা হলে তারা জানান শিক্ষকরা সকাল ৯ টার স্কুল উপস্থিত হন এগারোটায় ও প্রস্থান করেন একটায়।শিক্ষার্থীদের পাঠদানে গরি মসি করেন প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক। দীর্ঘ দুই বছর যাবত কোমলমতি শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হচ্ছে। উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমির হোসেন এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান আমি এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited