শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৯ পিএম, ২০২৩-১১-০১
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ কমলগঞ্জে কালেঙ্গায় পাহাড় ও টিলা কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজনদের প্রাণে হত্যার হুমকি ও মামলা দিয়ে হয়রানীর অভিযোগে আয়োজিত সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করলেন রুহুল আমিন। আজ ১ নভেম্বর দুপুরে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী ও প্রবাসী রুহুল আমিন লিখিত বক্তব্য জানান- আমার শশুর আব্দাল মিয়াকে ভিটে-মাটি থেকে উচ্ছেদ এর বিষয়টি সঠিক নয়। স্থানীয় গন্যমান্য লোকজনদের সমন্ময়ে আব্দাল মিয়া ১ লক্ষ ৭০ হাজার টাকার বিনিময়ে লিখিত ষ্ট্যাম্পে স্বাক্ষর করে তার দখলীয় ভূমি ছেড়ে অন্যত্র চলে যান। গত ৩১ অক্টোবর আমার শশুর মোঃ আব্দাল মিয়াসহ কয়েকজন লোক আমাদের মান-সম্মান ক্ষুন্ন ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলক ভাবে সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্য তিনি আরো বলেন- আমার ভাই হাবিল মিয়া একজন সরকারী চাকুরীজীবি, আমি রুহুল আমিন একজন প্রতিষ্টিত ব্যবসায়ী ও প্রবাসী। আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ ও মিথ্যা বানোয়াট কথা বলে বিভ্রান্ত করা হচ্ছে। পূর্ব বিরোধের জের ধরে গত ২০ অক্টোবর বিকাল ৪টার দিকে কালেঙ্গা বাজারে সামিয়া ক্লথ ষ্টোর নামীয় ব্যবসা প্রতিষ্টানে জুবাইয়েল মিয়া,আব্দাল মিয়া,কাওসার মিয়া,রুমেল মিয়া,ফয়রাজ মিয়া,ইসমাইল মিয়াসহ আরো ৪/৫জন মিলে হামলা রক্তাক্ত জখম করে। এ সময় হামলাকারীরা দোকানের ড্রয়ারে থাকা নগদ টাকা ও মোবাইল চিনিয়ে নেয়। এবং মোটরসাইকেল ও দোকান ভাংচুর করে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় আমি গত ২৩ অক্টোবর কমলগঞ্জ থানায় একটি মামলা ( নং- ১৭) দায়ের করি। এ মামলায় জুবাইয়েল মিয়া বর্তমানে কারাগারে রয়েছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল গফুর, সাব্বির খাঁন, তপুরা বেগম, ফাহিমা বেগম, লিপি বেগম, জাহাঙ্গীর মিয়া, মোঃ তাজুল ইসলাম প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited