শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০৪:৩১ পিএম, ২০২২-০২-১০
আইএসএসএফ গ্রাঁ-প্রিঁ চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের নাফিসা তাবাসসুম।
ইন্দোনেশিয়ার জাকার্তার আসরের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন এই নারী শুটার।
ফাইনালে চার প্রতিযোগির মধ্যে কম্পিটিশন রাউন্ডে এলিমিনেশন রাউন্ডে মোট ৩৭ স্কোর তুলে সোনা জয়ের লড়াই থেকে ছিটকে যান নাফিসা। ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাকে।
নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন রোমানিয়ার জর্জিটা লরা, তিনি স্কোর তুলেছেন ৪৯। রুপা জিতেছেন ইন্দোনেশিয়ার খায়রুন্নেসা সালসাবিলা, তার স্কোর ৪৫.৫।
একই ইভেন্টের সেমিফাইনালে নাফিসার সঙ্গে খেলেছেন বাংলাদেশের আরেক নারী শুটার সাজিদা হক। সাজিদা থেমেছেন সেমিফাইনালেই।
আজ ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের দুই পুরুষ শুটার শোভন চৌধুরী ও রাব্বি হাসান মুন্নাও থেমেছেন সেমিফাইনালেই। এই ইভেন্টে সোনা জিতেছেন থাইল্যান্ডের শুটার নাপিস তোরতুংপানিচ এবং রুপা জিতেছেন ইন্দোনেশিয়ার শুটার গুসতাফিয়ান ফাতুর।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited