শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৩ পিএম, ২০২৩-০৩-০৬
মো: মাহামুদুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে কাদিয়ানি সম্প্রদায়ের সালনা জলসা'কে কেন্দ্র করে ৫ম দিনেও অপৃতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ভাংচুর, অগ্নিসংযোগ লুট পাট সহ গুজবে জড়িত থাকায় এখন পর্যন্ত ৬টি মামলায় ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অজ্ঞাতনামা আসামীদের আইনের আওতায় আনতে অব্যাহত রয়েছে পুলিশি অভিযান। এর আগে কাদিয়ানিদের সালনা জলসাকে কেন্দ্র করে প্রথমে গত (২-মার্চ) বৃহষ্পতিবার দুপুরের পর থেকে দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ করে ধর্মপ্রাণ মুসল্লিরা। পরে প্রশাসন কাদিয়ানি সম্প্রদায়ের সালনা জলসা অনুষ্ঠান সংকুচিত করে দেওয়া হয়। তার পরেও শুক্রবার(৩-মার্চ) জুম্মার নামাজের পর মুসল্লিরা পঞ্চগড় চৌরঙ্গি মোরে অবস্থান নিয়ে মিছিল ও সমাবেশ করতে থাকে। পুলিশ জনদুর্ভোগ এড়াতে আটকানোর চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ। এ সময় পুলিশ, সাংবাদিক, র্যাব বিজিবি সহ ধর্মপ্রাণ মুসল্লিরা অনেকেই আহত হয়। রাস্তায় চলাচলরত সাধারণ মানুষের দিকেও নিক্ষেপ করা হয় ইট পাটকেল। পুড়িয়ে ফেলা হয় ব্যবসা প্রতিষ্ঠান, শো-রুম, বাড়ি ঘর, ট্রাফিক পুলিশের অফিস, বক্স, গাড়ি। সড়কে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রচুর পরিমাণে ইট পাটকেল দেখা গেছে। ভিডিও ধারণে বাধা প্রদান করা হয়েছে গণমাধ্যম কর্মীদের। এ ঘটনায় নিহত হয়েছেন ২জন । একজন সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি। অপরজন কাদিয়ানি সম্প্রদায়ের সালনা জলসায় যোগ দিতে আসা এক যুবক। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে শনিবার রাতে পঞ্চগড়ে 'আহমদিয়া সম্প্রদায়ের লোকজন গলা কেটে দুইজনকে হত্যা করেছে'- এমন গুজব সামাজিক মাধ্যম ও মোবাইল ফোনে ছড়িয়ে পড়ার পর শহরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুজবে কান দিয়ে কিছু যুবক লাঠিশোটা নিয়ে সড়কে নামেন। এ সময় কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।পরে প্রশাসন, পুলিশ ও আওয়ামী নেতারদের তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়।এদিকে সোমবার সকাল থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ পুলিশ ও বিজিবির টহল দেখা গেছে। আহমদ নগরেও অতিরিক্ত পুলিশ ও বিজিবি টহল জোরদার করা হয়েছে। শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দোকানপাটও খুলেছেন ব্যবসায়ীরা। তবে আহমদিয়া সম্প্রদায়সহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited