শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৪:৩৯ পিএম, ২০২২-০১-২৬
মালয়েশিয়ায় পুলিশকে ঘুস দেওয়ার চেষ্টা করায় এক বাংলাদেশিকে ১০ হাজার রিঙ্গিত জরিমানা ও অনাদায়ে তিন মাস কারাভোগের আদেশ দিয়েছেন স্থানীয় একটি আদালত। বাংলাদেশি মুদ্রায় এ জরিমানার পরিমাণ দুই লাখ টাকারও বেশি। গত বছরের মার্চ মাসের একটি ঘটনায় দায়ের হওয়া মামলায় মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ রায় ঘোষণা করেন মালয়েশীয় আদালত। মালয়েশীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ওই বাংলাদেশির নাম হোসাইন মোহাম্মদ শাকিব। ৩১ বছর বয়সী এ বাংলাদেশি ২০২১ সালের মার্চ মাসে এক মালয়েশীয় পুলিশ কর্মকর্তাকে ১৫০ রিঙ্গিত (প্রায় তিন হাজার টাকা) ঘুস দেওয়ার চেষ্টা করেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, গত বছরের ১০ মার্চ সুংকাই টোল প্লাজা দিয়ে বের হওয়ার সময় শাকিব ও তার দুই বাংলাদেশি বন্ধুর কাছে পুলিশ অনুমতিপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে পারেননি। এসময় শাকিব মালয়েশিয়ার তাপাহ জেলার এক পুলিশ পরিদর্শককে ১৫০ রিঙ্গিত ঘুস সাধেন। এ ঘটনায় পরে শাকিবের বিরুদ্ধে মালয়েশীয় পেনাল কোডের ২১৪ ধারায় মামলা করা হয়। এ ধারায় অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। মালয়েশিয়ার একটি কারখানায় মাসে এক হাজার রিঙ্গিত (প্রায় ২০ হাজার টাকা) বেতনে কাজ করতেন শাকিব। আদালতের কাছে সাজা কমানোর আবেদনের সময় তাকে মাটিতে বসে কাঁদতে দেখা যায়। তিনি জানান, বাংলাদেশে তার দুই সন্তানসহ পরিবারে আরও পাঁচজন রয়েছে। তাদের ভরণ-পোষণের দায়িত্ব শাকিবের ওপরেই।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে à¦...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়à§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited