শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১১ পিএম, ২০২২-১২-৩১
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : শ্রীমঙ্গলে বেলতলী গ্রামে ১সন্তানের জননী আয়েশা আক্তার (২৩) এর মৃত্যুর ঘটনায় স্বামী আলাল মিয়া (৩০) গ্রেফতার করার পর অবশেষে গত ২৯ ডিসেম্বর তার শশুর ইউনুছ মিয়া (৫০) ও দেবর জসিম মিয়া (২২) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহারভুক্ত অপর আসামী আয়েশার শশুর ইউনুছ মিয়া (৫০) ও দেবর জসিম মিয়া (২২), ননদ ফরিদা বেগম (২৫) ও শাশুরী দিলারা বেগম মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত শশুর ইউনুছ মিয়া (৫০) ও দেবর জসিম মিয়াকে কারাগাওে প্রেরণ এর নির্দেশ প্রধান করেন এবং অন্যান্য বিশেষ বিবেচনায় ফরিদা বেগম ও দিলারা বেগমকে জামিন প্রদান করেন। জানা গেছে- ঘটনার ২৬দিন পর গত ২৬ ডিসেম্বর রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এর নির্দেশে এসআই রকিব অভিযান পরিচালনা করে সিন্ধুর খান বাজার এলাকা থেকে স্বামী আলালকে গ্রেফতার করা হয়। পরদিন ২৭ ডিসেম্বর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। উল্লেখ্য- গত ১ডিসেম্বর ১সন্তানের জননী আয়েশা আক্তার স্বামীর বাড়ীতে মৃত্যুবরণ করে। এ সময় তার শরীওের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরিবারের লোকজনদের অভিযোগ পূর্বপরিকল্পিত ভাবে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করছেন স্বামী আলাল মিয়া ও ফরিদা বেগম গংরা। এ ঘটনায় আয়েশা আক্তার এর মা সাহিদা বেগম বাদী হয়ে বেলতলী গ্রামের আলাল মিয়া (৩০), ইউনুছ মিয়া (৫০), ফরিদা বেগম (২৫), জসিম মিয়া (২২), দিলারা বেগম (৪৫) সহ ৫জনের নাম উল্লেখ করে আরো ২/৩জনের বিরুদ্ধে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা (সিআর ৫৯৭/২২ইং (শ্রী) দায়ের করেন। বিজ্ঞ আদালত বিজ্ঞ কৌঁসুলির বক্তব্য শ্রবন করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জকে অনুসন্ধান করতঃ নিয়মিত মামলা রুজুর জন্য নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে গত ২৬ ডিসেম্বর স্বামী আলাল মিয়াসহ উক্ত ৫জনের নাম উল্লেখ করে শ্রীমঙ্গল থানায় নিয়মিত হত্যা ( মামলা নং- ৩৩, তারিখ ঃ ২৬/১২/২২ইং) মামলা দায়ের করেন। ঐদিন রাতে শ্রীমঙ্গল থানার এসআই রকিব স্বামী আলালকে গ্রেফতার করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited