চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঈদের ছুটি বৃদ্ধির দাবীতে টঙ্গীতে পুলিশ শ্রমিক সংঘর্ষ আহত ৩৫

ঈদের ছুটি বৃদ্ধির দাবীতে টঙ্গীতে পুলিশ শ্রমিক সংঘর্ষ আহত ৩৫

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:০৫ পিএম, ২০২১-০৫-১০

ঈদের ছুটি বৃদ্ধির দাবীতে টঙ্গীতে পুলিশ শ্রমিক সংঘর্ষ আহত ৩৫

আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীতে হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানায় ঈদের ছুটি বৃদ্ধির দাবীতে শ্রমিকরা বিক্ষোভ ও কারখানা ভাংচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা বন্ধ করার চেষ্টা করলে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায় পুলিশ শ্রমিকদের উপর টিয়ারসেল ও রাবারবুলেট ছুড়ে। এতে শ্রমিক ও পুলিশসহ প্রায় ৩৫জন আহত হয়। আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে গুরুতর ৩জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।image এ ঘটনাটি ঘটে গতকাল সোমবার সকাল ১১টায় স্থানীয় মিলগেট এলাকায়। আহতরা হলেন- হাসান মিয়া (২৬), রাজীবুল ইসলাম (২৬), মামুন মিয়া (২৭), রবি (২১), লতিফ (১৯), ইমরান (১৯), রুবেল (২৪) , রুবেল(২২), রনি (২২), এহসানুল হক (৩৫), রাজিবুল (২৬), কলি বেগম (২৪), নিজাম উদ্দিন (৩০), সমলা (২৫), ইয়াসিন (২০), হাসিনা (৪০), সাব্বির (২২), সাবিনা (২৫), রিনা বেগম (২০)। অন্য আহদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও শ্রমিকরা জানায়, ঈদের ১০ দিন ছুটির দাবিতে সোমবার বেলা ১১টার দিকে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করে। পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও টঙ্গী পশ্চিমথানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে কারখানার শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে শ্রমিকদের বিক্ষোভ নিয়ন্ত্রণে আনার জন্য এক পর্যায় পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে।
এতে পুলিশ সদস্য ও শ্রমিক প্রায় ৩৫ জন আহত হয়। এ ঘটনার পর ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। কারখানা কর্তৃপক্ষ জানায় সরকারি নিয়ম অনুযায়ী শ্রমিকদের ৩দিনের ছুটি দেয়া হয়েছে। শ্রমিকদের ৩দিনের ছুটি দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কারখানা ভাংচুর চালায়। 
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জালাল হাওলাদার জানান, শ্রমিকরা সরকারি নির্দেশ অমান্য করে বিক্ষোভ কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করে। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও শ্রমিক আহত হন। 
উপ পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) ইলতুৎ মিশ জানান, শ্রমিকরা বেপরোয়া হয়ে প্রথম কারখানা পরে মহাসড়কে এসে রাস্তা অবরোধ করে বেপরোয়া গাড়ী ভাংচুর শুরু করলে তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ বাধ্য হয়ে টিয়ারসেল এবং রাবারবুলেট ছুড়েছে। 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর