শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪১ পিএম, ২০২৩-০৯-৩০
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুরে সরকারের১নং খাস খতিয়ান ভূক্তরাস্তা ও খাল ভরাট করে পাকা বসতবাড়ী ও দোকান নির্মাণের মাধ্যমে দখলের ঘটনা ঘটেছে। পয়নিস্কাশনের একমাত্র খালটি দখল হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই পানি বন্দি হয়ে পড়ে প্রায় দুই শতাধিক পরিবার। জলাবদ্ধতার কারনে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারেন না এলাকার মুসুল্লীরা। বিষয়টি নিয়ে স্থানীয়রা ভূমি অফিসে অভিযোগ করার পর গত জুলাই মাসে ৫জন দখলদারের বিরুদ্বে ৫কার্য দিবসের মধ্যে খালের মাটি সরিয়ে নিয়ে পানি প্রবাহ স্বাভাবিক করার জন্য নোটিশ প্রেরণ করে নবীপুর পশ্চিম ইউনিয়ন ভূমি অফিস।
বিষয়টি জানতে পেরে বুধবার বিকেলে দখল হওয়া রাস্তা ও খালটি পরিদর্শন করে উচ্ছেদ মামলাসহ দ্রুত সময়ের মধ্যে খালটি পুনরুদ্ধার করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন ভূঞা জনি।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর পূর্বপাড়া এলাকায় নিমাইজুরী খালের উপ-শাখা নবীপুর মৌজার পূর্বপাড়ায় বিএস ১নং খাস খতিয়ানের ৪০১০ দাগের প্রায় ১একর আয়তনের রাস্তা ও খালটি দফায় দফায় ভরাট করে পাকা বসতবাড়ী, বাগানবাড়ী ও দোকান নির্মাণ করেছে একটি অবৈধ দখলদার চক্র। পয়নিস্কাশনের একমাত্র খালটি দখল হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। তাদের অভিযোগের ভিত্তিতে গত জুলাই মাসে তৎকালীন এসিল্যান্ড নাজমুল হুদার নির্দেশে রাস্তাটির দখলদার বিল্লাল হোসেন সহ কয়েক জনের বিরুদ্ধে নোটিশ জারী করে ইউনিয়ন ভূমি অফিস। এলাকাবাসী জানায় আরো দখলদাররা হলেনহাজী জলিল, হুমায়ন, ইউনুছ, হাবিব।
এ ব্যাপারে স্থানিয় ইউপি সদস্য মজিবুর রহমান জানান,এখানে খাল নেই তবে রাস্তা আছে। সরকারী জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে এটাই প্রত্যাশা করি।
এ বিষয়ে নবীপুর পশ্চিম ইউপি’র সহকারী ভূমি কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, তৎকালীন সহকারী কমিশনার ভূমি নাজমূল হুদা মহোদয়ের নির্দেশে গত ৩১ জুলাই ২০২৩ইং অবৈধ দখলদারদের বিরুদ্ধে স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ প্রদান করি। সার্ভেয়ারের পরিমাপের পর ওই দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ মামলা রুজুর প্রক্রিয়া হচ্ছে।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা বলেন, এই রাস্তা ও খালটি পুনরুদ্ধার করার জন্য আইনানুগ কার্যক্রম শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে খালটি দখল মুক্ত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন ভূঞা জনী ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, পানির প্রবাহ সচল রাখতে হবে।এলাকাবাসীকে পানিবন্দী করে রাখা যাবে না।আমরা মুরাদনগর উপজেলায় দখল হয়ে যাওয়া সকল রাস্তা ও খাল উদ্ধারের জন্য কার্যক্রম হাতে নিয়েছি। যথাযথ প্রক্রিয়ায় অচিরেই তা বাস্তবায়ন করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited