চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হোমনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলে নিহত, আহত ২

হোমনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলে নিহত, আহত ২

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১১:০৯ এএম, ২০২১-০৫-২৫

হোমনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলে নিহত, আহত ২

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনা উপজেলার কাটালিয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন দুই জেলে আহত হয়েছেন আরও দুই জন। বজ্রপাতে ঘটনাস্থলে নিহতরা হলেন- উপজেলার মাথাভাঙা ইউনিয়নের আফাজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫) এবং নেপাল চন্দ্র দাসের ছেলে টিটু চন্দ্র দাস (১৪)। আহতরা হলেন টিটুর পিতা নেপাল চন্দ্র দাস (৭০) ও সঙ্গী অমূল্য চন্দ্র দাস (৪৬); তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিরুল হকের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে একজনকে বাড়ি এবং অপর জনকে উন্নত চিকিতসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে এগারোটার দিকে হতাহতের এই ঘটনা ঘটে।
চেয়ারম্যান নাজিরুল হক বলেন, ‘জেলেরা ঝড় বৃষ্টির মধ্যে কাঠালিয়া নদীতে মাছ ধরতে গিয়ে সোমবার রাত সাড়ে এগারোটার দিকে বজ্রপাতে হতাহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই; এবং আহতদের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাই। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী নিহতদের সৎকারের ব্যবস্থা করা হবে। তাদের আবেদনের প্রেক্ষিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, কাঠালিয়া নদীতে মাছ ধরতে গিয়ে দুই জন নিহত এবং দই জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বজ্রপাতে নিহত ব্যক্তিদের পারিবারিকভাবেই সৎকার এবং দাফন করা হবে।
 
রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর