চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইসলামপুরে এইচ,এসসি ফরম পূরণ নিয়ে টালবাহনায় পরীক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যৎ

ইসলামপুরে এইচ,এসসি ফরম পূরণ নিয়ে টালবাহনায় পরীক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যৎ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:১৩ পিএম, ২০২২-১১-০৬

ইসলামপুরে এইচ,এসসি ফরম পূরণ নিয়ে টালবাহনায় পরীক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যৎ

রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলার শিমুলতলা টেকনিক্যাল এন্ড বি.এম কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন এইচ,এসসি পরীক্ষার্থীদের নিকট থেকে ফরম পূরণের ফি নিয়েও ফরম পূরণ না করার অভিযোগ পাওয়া গেছে। এতে অনিশ্চিতে পড়েছে ২৫জন পরীক্ষার্থীর ভবিষ্যৎ। ফরম পূরণের নির্ধারিত সময়ে ফরম পূরণ না করায় পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারছে না ওই কলেজের ২৫ জন এইচ,এসসি পরীক্ষার্থী। এ ব্যাপারে শনিবার(৫ নভেম্বর) ভোক্তভোগী পরীক্ষার্থীরা তাদের প্রবেশ পত্র নিতে গিলে দেখা যায় তাদের নামে কোন প্রবেশ বোর্ড থেকে প্রেরণ করা হয়নি। এ নিয়ে ভোক্তভোগী পরীক্ষার্থীদের মাঝে দেখা দেয় বিরুপ প্রতিক্রিয়া। কলেজের অধ্যক্ষকে বার বার প্রবেশ পত্রের কথা জিজ্ঞাস করা হলে তিনি বলেন, আমি সময় মতো ফরম পূরণের জন্য মাইকিং করে সবাইকে ফরম পূরণ করার জন্য জানিয়ে দিছি। আরো বলেন, কলেজের প্রভাষক মোর্শেদা আক্তার তাদের ফরম পূরণের টাকা নিয়েছে। কিন্তু যথা সময়ে তাদের ফরম পূরণ করেনি। এর দায় আমি নিতে পারব না। পরে ভোক্তভোগী পরীক্ষার্থীরা উত্তেজিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট গেলে উপজেলা নির্বাহী অফিসার বিশেষ কাজে জামালপুরে থাকায় বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা তার সাথে দেখা করতে পারেনি। পরে পরীক্ষার্থীরা ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভোক্তভোগীদের অভিযোগ কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন ও প্রভাষক মোর্শেদা আক্তারের যোগসাজশে আমাদের কাছ থেকে যথা সময়ে ফরম পূরণের টাকা জমা নিয়েও সঠিক সময়ে তারা আমাদের ফরম পূরণ করেননি। সকাল হলেই আমাদের পরীক্ষা। এখন আমরা কি করব। আমাদের দায়ভার কে নিবে এ নিয়ে হতাশায় ভোগছে ভোক্তভোগী পরীক্ষার্থীরা। অধ্যক্ষের জানান, আমি সময় মতো মাইক দিয়ে ফরম পূরণের বিষয়টি প্রচার করেছি। আমার কলেজের ম্যাডাম মোর্শেদা আক্তার ছাত্র/ছাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে ফরম পূরণ করেনি। আমি বিষয়টি দেখছি যে কি করা যায়। আমি কারিগরি শিক্ষাবোর্ডের সাথে কথা বলেছি যদি ব্যবস্থা করা যায় তাহলে ভালো না করা গেলে কিছু করার নাই আমার। অভিভাবকদের অভিযোগ এরকম অবহেলার কারণে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না এটা মেনে নেওয়ার মতো না। সোলাইমান,আলী হোসেন,আকরাম হোসেন ও রোমানা আক্তার পরীক্ষার্থীরা জানান, ফরম পূরণের সময় আমি ও আমার বন্ধুরা মিলে ফরম পূরণ করার জন্য জন প্রতি ৫ হাজর ৫শত টাকা করে জমা দেই। কিন্তু আমাদের প্রবেশ পত্র নিতে এসে জানতে পারি ফরম পূরণ হয়নি। অধ্যক্ষকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বিভিন্ন টালবাহানা করছেন। অধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ঢাকায় যাচ্ছি দেখি কি করা যায়। এ ব্যাপারে অভিযুক্ত মোর্শেদা আক্তারের সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায় নি। উল্লেখ্য, গত ১ জুন ২০২২ তারিখে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এইচ,এসসি ফরম পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। যার ১ম দফায় ফরম পূরণের সময়সীমা ছিল ০৮-০৬-২২ হতে ২২-০৬-২২ পর্যন্ত। যার মেয়াদ শেষ হলে ২য় বার আবারোও ২২/০৬/২২ তারিখের বিজ্ঞপ্তিতে ০৬/০৭/২২ তারিখ পর্যন্ত ৩য় বার ০৬/০৭/২২ তারিখের বিজ্ঞপ্তিতে ২২/০৭/২২ পর্যন্ত ৪র্থ বার ১৯/০৭/২২ তারিখের বিজ্ঞপ্তিতে ২৬/০৭/২২ পর্যন্ত ও সর্বশেষ ০২/০৮/২২ তারিখের বিজ্ঞপ্তিতে ২৩/০৮/২২ পর্যন্ত ফরম পূরণের মেয়াদ বৃদ্ধি করা হয়। তার পরেও বিলম্ব ফি সহ ফরম পূরণ করার সুযোগ ছিলো ভোক্তভোগী শিক্ষার্থীদের।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর