শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২৬ পিএম, ২০২৩-০৩-০৬
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ ব্যতিক্রম আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুরে রংধনু মডেল স্কুলের প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত ৮০ জন শিক্ষার্থীকে হেলিকপ্টরে ঘুরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।সোমবার (৬ মার্চ) দুপুরে উপজেলার দ্বারিয়াপুর মহল্লার রংধনু মডেল স্কুলের আয়োজনে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শাহ আজম শান্তু কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে স্কুলের ৪ জন করে ২০ বার মোট ৮০ জন শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে উপজেলার উপর দিয়ে ঘুরানো হয়েছে।
রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (ভিসি) প্রফেসর ড. শাহ আজম শান্তনু। এসময় শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শাহ আজম শান্তনু বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় নিঃসন্দেহে আরও উৎসাহীত করবে। শিক্ষার্থীদের পড়ালেখা করার উৎসাহ প্রদানের লক্ষে এই ব্যতিক্রমি আয়োজন করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের সর্বঙ্গীন মঙ্গল কামনা করেছেন।
নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিক্ষার্থী নিশাত, স্বর্ণা, মাইসি ও সুমসা বলেন, আমাদের বাবা-মা ও শিক্ষকেরা সব সময়ই আমাদের কাছে ভালো রেজাল্ট আশা করে। আগামীতে যাতে আমরা আরও ভালো রেজাল্ট অর্জন করে আমাদের কাংক্ষিত লক্ষে পৌছাতে পারি সেই উৎসাহ দানে এই আয়োজন আমাদের পড়ালেখায় মনোযোগি হতে আরও অনুপ্রেরণা যোগাবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited