শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০৪:১১ পিএম, ২০২৪-০৫-০৭
স্পোর্টস ডেস্ক : তৃতীয় টি-টোয়েন্টির সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৬ ওভারে ৪২/২ (তানজিদ ১৫*, তাওহীদ ৪*; লিটন ১২, শান্ত ৬)পাওয়ার প্লেতে পর্যাপ্ত রান পায়নি বাংলাদেশ। প্রান্ত আগলে রান তুলেছেন শুধু তানজিদ। এই সময়ে দুই উইকেট হারিয়ে স্বাগতিক দল করেছে ৪২ রান।চতুর্থ ওভারে লিটন দাসের আউটের পরের ওভারে ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। অথচ শুরুর বলেই চার মেরে রানের খাতা খুলেছিলেন তিনি। সিকান্দার রাজার চতুর্থ বলটি হঠাতই নিচু হয়ে পড়েছিল। শান্তর পায়েরও কোনও মুভমেন্ট ছিল না। ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল আঘাত করে তার অফ স্টাম্পে।
ব্যাট হাতে সিরিজে আহামরি কিছু করতে পারলেন না লিটন দাস। এবার তো তৃতীয় টি-টোয়েন্টিতে ১২ রানে ফিরেছেন। মুজারাবানির চতুর্থ ওভারে টানা তিন বলে একই ঢংয়ে স্কুপ করতে যান লিটন। রান পাননি কোনও বারই। তৃতীয়বারের চেষ্টায় অফস্টাম্পের বাইরে সরে গিয়ে বল মেরেছেন নিজের স্টাম্পেই। তাতে ১৫ বলে ১২ রানে ফিরেছেন এই ওপেনার। যেখানে ছিল দুটি চারের মার।
প্রথম ওভারেই চড়াও হন ওপেনার তানজিদ হাসান। তাতে আসে ১০ রান। প্রথম ওভারের শেষ বলে রান আউটের সম্ভাবনাও দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত অঘটন ঘটেনি। দ্বিতীয় ওভারে মুজারাবানির তৃতীয় বলে লেগ বিফোরের আবেদনও ওঠে। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় সফরকারী দল। কিন্তু বল লেগ স্টাম্পের বাইরে পিচ করায় নষ্ট হয়েছে রিভিউ।
টানা দুই ম্যাচ টস জিতেছে বাংলাদেশ। জিতে অবশ্য শুরুতে জিম্বাবুয়েকেই ব্যাটিংয়ে পাঠিয়েছে। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে এসে এবার টস জিতেছে সফরকারী জিম্বাবুয়ে। শুরুতে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছে তারা। চট্টগ্রামে দুই ম্যাচ বাংলাদেশ অনায়াসে জিতেছে। আজ জিতলে দুই ম্যাচ হাতে রেখে নিশ্চিত করবে সিরিজ। টসের সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, টস জিতলে ব্যাটিং-ই নিতেন তিনি।শুরুতে বোলিং নেওয়ার কারণ হিসেবে রাজা বলেছেন, ‘আমরা নতুন বলটা কাজে লাগাতে চাই। মনে হচ্ছে চট্টগ্রামের উইকেট ঠিক যে কারণে বিখ্যাত, বছরের এই সময়ের জন্য সেটা সেভাবে আচরণ করছে না। আমরা বোলিংটা খারাপ করিনি।’
বাংলাদেশ একাদশে পরিবর্তন আছে দুটি। বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম ও স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী। ঢুকেছেন পেসার তানজিম হাসান ও বামহাতি স্পিনার তানভির ইসলাম। জিম্বাবুয়ে একাদশেও পরিবর্তন দুটি। বাদ পড়েছেন রিচার্ড এনগারাভা ও আইন্সলে এনদলভু। ঢুকেছেন ওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ করিম। বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানভির ইসলাম।জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গুম্বি, ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), জনাথন ক্যাম্পবেল, লুক জংউই, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ফারাজ আকরাম।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited