চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাজনগরে ২নং উত্তরভাগ ইউনিয়নে বয়স্ক ও বিধবা, জীবিত ভাতাভোগীদের মৃত: দেখিয়ে প্রতিস্থাপন তালিকা

রাজনগরে ২নং উত্তরভাগ ইউনিয়নে বয়স্ক ও বিধবা, জীবিত ভাতাভোগীদের মৃত: দেখিয়ে প্রতিস্থাপন তালিকা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:১৯ পিএম, ২০২৪-০১-৩১

রাজনগরে ২নং উত্তরভাগ ইউনিয়নে বয়স্ক ও বিধবা, জীবিত ভাতাভোগীদের মৃত: দেখিয়ে প্রতিস্থাপন তালিকা

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ রাজনগর উপজেলার ২নং উত্তরভাগ ইউনিয়নে বয়স্ক,বিধবা ও জীবিত ভাতাভোগীদের মৃত: দেখিয়ে প্রতিস্থাপন তালিকায় নাম কর্তন করা হয়েছে। একদিকে মৃত দেখিয়ে, জীবিত ভাতাভোগীদের বয়স্ক ভাতা কর্তন করে নিজস্ব বলয়ের লোকজনকে দিচ্ছেন ভাতা সুবিধা। অপরদিকে, ইউনিয়ন অফিস থেকে আবার তাদেরকে দেয়া হচ্ছে নাগরিকত্ব সনদ। অভিযোগ উঠেছে- জেলার ৬৭টি ইউনিয়নে জীবিত মানুষকে মৃত বানিয়ে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন, ইউপি মেম্বার, চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সমাজসেবার কর্মকতা। এসব বিষয়ে ভাতাভোগীরা অভিযোগ করে প্রতিকার পাচ্ছে না। নিরীহ অসহায় অবহেলিত এসব নারী-পুরুষের কান্না‘র গল্পটি সত্যি বেদনাদায়ক। গত ২৮ জানুয়ারী সরেজমিন- রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান কার্যালয় গিয়ে দেখা যায়- চেয়ারম্যান ও মেম্বার সাংবাদিকদের আসার সংবাদ পেয়ে গা-ঢাকা দিয়েছেন। জানা গেছে- গত ২৪ জানুয়ারী এ ঘটনায় একাধিক ভুক্তভোগী প্রতিকার চেয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়- ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডে সরকারি ভাবে সহযোগিতা প্রাপ্ত বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, ভাতাভোগী ব্যাক্তিগণের মধ্যে জীবিত ব্যাক্তিকে স্বারক নং- ৩০৭৩/২২-২৩ইং, তারিখ : ১৩/১১/২০২২ইং, ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল স্বাক্ষরিত মৃত্যু সনদপত্রে মৃত: দেখিয়ে প্রতিস্থাপন তালিকা তৈরি করা হয়। তালিকা মোতাবেক, মোছাঃ নছিরা বিবি (৭১), বহি নং- ৬৭৮৭, ক্রমিক নং- ৩১, গ্রামÑচান্দভাগ। জমিরুন নেছা (৭৬), বহি নং ৩১০৩, ক্রমিক নং- ৩৪, গ্রামÑচান্দভাগ। নুর জাহান বেগম (৬৬),তালিকা মোতাবেক-পিতা ছানু মিয়া, জন্ম নিবন্ধন ও নাগরিক সনদ অনুয়ায়ী. পিতা- মৃতঃ সমরেন্দ্র দাস, বহি নং ৫৯৮৫, ক্রমিক নং-৩৮, গ্রাম : উত্তরভাগ,উত্তর। জয়ন্তী রানী দেব(৯৬), বহি নং- তালিকায়-৫.৮১৮০৮ ঊ+১২)/ভাতাভোগীর বহি মোতাবেক-বহি নং- ৫৪৭৫, গ্রামÑচান্দভাগ। বাসন্তী  নম:শুদ্র (৭৩), বহি নং-২৬৭০, ক্রমিক নং- ১১, গ্রামÑচান্দভাগ, চা-বাগান। আব্দুল মন্নান (৭৬),বহি নং-৪০৩৫, ক্রমিক নং- ৭৭, গ্রামÑমুটুকপুর। রাবেয়া বেগম (৬২), বহি নং-১৩৭৭, ক্রমিক নং- ০২, (বিধবা), গ্রাম- সুনামপুর। আব্দুস সাত্তার (৭০),বহি নং-২৬৪৯, ক্রমিক নং- ৩২, গ্রাম- উত্তরভাগ, দক্ষিণ সহ নাম প্রকাশ না করার শর্তে একাধিক জীবিত ব্যক্তিকে মৃতঃ দেখিয়ে বিগত ০৭/১২/২০২২ইং, ও ০৪/০১/২০২৩ইং পৃথক পৃথক তারিখে ২নং উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার স্বাক্ষরিত ভাতা ভোগীদের প্রতিস্থাপন তালিকায় ইচ্ছাকৃত দুণীতি ও স্বজনপ্রীতির আশ্রয়ে অন্যায়লাভের বশবর্তী হয়ে দরখাস্তকারী জীবিত ব্যক্তিগণকে মৃতঃ দেখিয়ে নাম কর্তন করা হয়। ভুক্তভোগীদের মধ্যে নুর জাহান বেগম (৬৬) গত ০৯/০১/২০২৪ইং, রাজনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরাবরে উক্ত প্রতিস্থাপনের জাবেদা নকলের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট কর্মকর্তা তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। অপরদিকে, খোঁজ নিয়ে জানা গেছে- ২নং উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার স্বাক্ষরিত মৃত: দেখিয়ে প্রতিস্থাপন তালিকাকৃতদের মধ্যে অভিযোগকারী ৭জন-কে নাগরিক সনদপত্র প্রদান করেন। জীবিত ব্যক্তিদের মৃত: দেখিয়ে ইচ্ছাকৃত দুর্ণীতির ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন ভুক্তভোগীসহ স্থানীয় এলাকাবাসী। ২নং উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার মুঠোফোনে বলেন- জীবিত ভাতাভোগীদের মৃত: দেখিয়ে প্রতিস্থাপন তালিকায় নাম কর্তন করার বিষয়টি সঠিক। বিষয়টি সমাধানারে চেষ্টা চলছে । এ বিষয়ে জানতে চাইলে ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এ ব্যপারে জানতে চাইলে সত্যতা স্বীকার করে রাজনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান বলেন- বিষয়টি উপজেলা চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে সমাধান হয়েছে। মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক  মোহাম্মদ হাবিবুর রহমান বলেন- জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভাতা ভোগীদের প্রতিস্থাপন তালিকায় নাম অন্তভুক্ত করা সত্যি দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর