শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:২০ পিএম, ২০২৪-০৪-০৩
বেঞ্জামিন রফিক : রাজধানীর কাকরাইলস্থ দৈনিক ব্যাংক বীমা ও অর্থনীতি’র কার্যালয়ে বাংলাদেশের পত্রিকাসমূহের সম্পাদকদের বৃহত্তম জাতীয় সংগঠন বাংলাদেশ এডিটর’স ফোরামের ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ডেইলী প্রেজেন্ট টাইমসের সম্পাদক ও প্রকাশক মো: ওমর ফারুক জালালের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক আমাদের বাংলা, দৈনিক আমাদের চট্টগ্রাম, দৈনিক আমাদের কক্সবাজার ও ডেইলি ট্যুরিষ্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী।
দৈনিক ব্যাংক বীমা ও শিল্পের সম্পাদক মো: আবুল বাশারের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য ও নানান প্রস্তাবনা তুলে ধরেন আগত সম্পাদবৃন্দ। 
এক পর্যায়ে সার্বিক ব্যবস্থাপনা ও ইফতার মাহফিলের আয়োজক দৈনিক ব্যাংক বীমা ও অর্থনীতির পক্ষ থেকে সংগঠনের সভাপতি মিজানুর রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানানো হয়।
আলোচনা শেষে সংগঠনের সাবির্ক কল্যাণ কামনা করে মুনাজাত করেন দৈনিক সরকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুহম্মদ ওবায়দুল হক।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- মো: আবুল বাশার হাওলাদার(দৈনিক ব্যাংক বীমা শিল্প), আশরাফ সরকার(দৈনিক একুশে বাণী), আওরঙ্গজেব কামাল(খুলনা বার্তা/ক্রাইম সংবাদ), রফিকুল ইসলাম শান্ত (দৈনিক তরুণ কণ্ঠ), মো: ফজলুর রহমান জুলফিকার (দৈনিক দিনের আলো), রফিকুল ইসলাম কেন্দ্রীয় দফতর সম্পাদক), মো: সাইফুল ইসলাম(দৈনিক বিকাল বার্তা), কামরুজ্জামান জনি (দৈনিক মুক্তির লড়াই), প্রদীপ ঘোষাল(তপু)(তাজা খবর), দেলোয়ার হোসেন (প্রবাসীর কথা২৪), অহিদুজ্জামান মিঞা(পাক্ষিক অর্থবিজ), আবু ফাতাহ মো: কুতুব উদ্দিন, উপসম্পাদক(দৈনিক আমাদের বাংলা), আফরোজা তালকুদার(দৈনিক মানবতার কণ্ঠ), মো: রফিকুল ইসলাম কাজল(অপরাধ অনুসন্ধান), মোহাম্মদ শরীফুর রহমান ভূঁঞা(ম্যানেজিং এডিটর)(দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি), মোহাম্মদ মুনীরুজ্জামান প্রমূখ। 
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited