শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২৮ পিএম, ২০২১-০৪-১২
হোমনায় কৃষকের ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ের দুশ্চিন্তার দিন শেষ
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কৃষকের ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ের দুশ্চিন্তার দিন শেষ। চলতি রবি মৌসুমে কুমিল্লার হোমনায় কৃষকের মাঝে বোরো ধান কাটা, মাড়াই এবং ঝাড়াই করে বস্তাবন্দি করার আধুনিক যন্ত্র ‘কম্বাইন হারভেস্টার’ প্রদান করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে খামার যান্ত্রিকীকরণ’ প্রকল্পের আওতায় রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে শতকরা ৫০ ভাগ ভর্তুকিতে কৃষকের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস-চেয়ারম্যান মহাসীন সরকার, মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোতাহার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জালাল উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ।
উল্লেখ্য, কম্বাইন হারভেস্টার দিয়ে এক ঘণ্টায় একশ শতাংশ জমির ধান কাটা, মাড়াই এবং ঝাড়াই করে বস্তাবন্দি করা যায়। উপজেলার ৪ জনকে এই হারভেস্টার দেওয়া হবে। এর আগে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর গ্রামের কৃষক আল আমিন ও মাথাভাঙা ইউনিয়নের কৃষক আলাউদ্দিন ও রবিাবার একই ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের কৃষক গিয়াস উদ্দিনকে এই মেশিন দেওয়া হয়েছে এবং পৌর এলাকার আহাম্মদ পাবেন।
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited