চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইংল্যান্ডের জয় রুখে দিলেন বোনার-হোল্ডার

স্পোর্টস ডেস্ক:    |    ১২:৫৫ পিএম, ২০২২-০৩-১৩

ইংল্যান্ডের জয় রুখে দিলেন বোনার-হোল্ডার

আরও একবার ইংল্যান্ডের বোলারদের সামনে শক্ত প্রতিরোধ গড়ে তুললেন ওয়েস্ট ইন্ডিজের দুই মিডল অর্ডার জেসন হোল্ডার ও এনক্রুমাহ বোনার। এ দুজনের দৃঢ় ব্যাটে ইংলিশদের জয়ের সম্ভাবনা পুরোপুরি শেষ করে ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি জিততে ওয়েস্ট ইন্ডিজকে করতে হতো ৭১ ওভারে ২৮৬ রান। ইংলিশদের বোলিং তোপে মাত্র ৬৭ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিকরা। সেখান থেকে বোনার-হোল্ডারের ম্যারাথন জুটিতে ড্র'তেই শেষ হয়েছে ম্যাচ।

ম্যাচের শেষ দিনের শেষ দুই সেশনে ওভারপ্রতি প্রায় ৪ রানের এ চাহিদার পেছনে ছোটেনি স্বাগতিকরা। তবে ঠিকই ১০ উইকেট তুলে নেওয়ার মিশনে দারুণ শুরু করেছিল ইংলিশরা। কিন্তু বোনার-হোল্ডারের ৩৫.৪ ওভারে ৮০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ফল আসেনি ম্যাচে।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২১৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। শনিবার এক সেশনের একটু কম খেলে ২৫ ওভারে ১৩২ রান যোগ করে তারা। মধ্যাহ্ন বিরতির আগে ৭ উইকেটে ৩৪৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় সফরকারীরা।

ক্যারিয়ারের ২৪তম টেস্ট সেঞ্চুরিতে ১০৯ রান করেন অধিনায়ক জো রুট। প্রায় দেড় বছর পর সেঞ্চুরির দেখা পাওয়া জ্যাক ক্রলি থেমেছেন ১২১ রানে। এছাড়া ড্যান লরেন্স ৩৬, ক্রিস ওকস ১৮ ও জনি বেয়ারস্টো করেন ১৫ রান।

পরে ৭১ ওভারে ২৮৬ রানের লক্ষ্যে শুরু থেকেই রক্ষণাত্মক খেলতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ২৫ ওভার কাটিয়ে দেন ক্রেইগ ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল। দলীয় ৫৯ রানের মাথায় আউট হন ৮২ বলে ৩৩ রান করা অধিনায়ক ব্রাথওয়েট।

এরপরই নামে ছোটখাটো ধস। ইনিংসের ৩৫ ওভারের মধ্যেই সাজঘরে ফিরে যান ক্যাম্পবেল (২২), শামার ব্রুকস (৫) ও জার্মেইন ব্ল্যাকউড। ফলে শেষের ৩৬ ওভারে ম্যাচ জেতার জন্য ইংল্যান্ডের বাকি থাকে আর ৬টি উইকেট।

সেখান থেকে আর বিপদ ঘটতে দেননি বোনার ও হোল্ডার। দুজন মিলে কাটিয়ে দেন বাকি সময়। হোল্ডার ১০১ বলে ৩৭ ও ম্যাচসেরা বোনার ১৩৮ বলে ৩৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। এ দুজন প্রথম ইনিংসে গড়েছিলেন ৭৯ রানের জুটি।
 

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর