চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মুরাদনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

মুরাদনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১০:০৯ পিএম, ২০২১-০৩-১৬

মুরাদনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইউপি সদস্য সাইদুর রহমান উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের তেমুরিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য। এ নিয়ে ভুক্তভোগী প্রতিবন্ধীর ছেলে হাবিব সোমবার (১৫ মার্চ) উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন। জানা যায়, তেমুরিয়া গ্রামের রহম আলী শারীরিক প্রতিবন্ধী। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। সংসারে রয়েছে দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী, মানুষের কাছে হাত পেতে সারাদিনে যা পায় তা দিয়ে কোনরকম সংসার চালান। গত ২০ ফেব্রুয়ারি ইউপি সদস্য সাইদুর রহমান ভাতার বইটি প্রতিবন্ধী রহমআলীর ছেলে হাবিবকে দিয়ে বলেন, ২৫ ফেব্রুয়ারি জনতা ব্যাংকের রামচন্দ্রপুর শাখা থেকে টাকা তোলার জন্য। কিন্তু সে ব্যাংকে গিয়ে জানতে পারে বিগত এক বছরের টাকা উত্তেলন করা হয়ে গেছে। পরে ওই ইউপি সদস্যের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি নানা ভাবে টালবাহানা আরম্ভ করেন। এ বিষয়ে প্রতিবন্ধীর ছেলে মো: হাবিব বলেন, অভাবের সংসারে কোনরকম বেঁচে আছি। আমাদের এই অসহায়ত্ব দেখে ইউপি চেয়ারম্যান আমার বাবাকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেন। ১৯জুলাই থেকে ২০জুন পর্যন্ত এক বছরের ভাতা  ৯ হাজার টাকা ভুয়া টিপসই দিয়ে তুলে নিয়েছে সাইদুর রহমান মেম্বার। তার কাছে জানতে চাইলে তিনি বলেন যা হওয়ার তা হয়ে গেছে। আগামীতে তোমাদের ভাতার বই তোমাদের কাছে থাকবে তোমাদের টাকা তোমরা তুলবে। মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’কে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৭দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিবেন। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর