শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৭:২২ পিএম, ২০২২-১২-০৩
আব্দুস সবুর খান, টঙ্গী: বিএনপি-জামায়াত দেশব্যাপী যে অসত্য তথ্য দিয়ে গুজব রটানোর চেষ্টা করছে তা আপনাদের বন্ধ করতে হবে। সঠিক তথ্য জানাতে হবে। কোনোভাবেই শেখ হাসিনার নেতৃত্বে যে অগ্রগতি তা যেন বিএনপি-জামায়াতের গুজব মিথ্যাচারে থমকে না যায়। আজ শুক্রবার বিকেলে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সমাবেশের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে দমানো যাবে না। কারণ আওয়ামী লীগ জানে কীভাবে সমাবেশের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে জিততে হয়, দেশকে এগিয়ে নিতে হয়। তাই আওয়ামী লীগকে ভয় দেখাবেন না।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মতিউর রহমান মতির সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্যাহ ম-ল, সহ-সভাপতি ওসমান আলী প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে টঙ্গী পূর্ব থানায় সভাপতি পদে ১৩ জন, সাধারণ সম্পাদক পদে ২৬ জন এবং টঙ্গী পশ্চিম থানায় সভাপতি পদে সাতজন ও সাধারণ সম্পাদক পদে ১৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা ঘোষণা করেন। তবে দুই থানার সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা ঐক্যমতে পৌঁছাতে না পারায় মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান পরবর্তী সময়ে ওই দুই থানার কমিটি গঠন করা হবে বলে ঘোষণা দেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited