চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ফিফার রায়ে অসন্তোষ, আপিল করবে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:    |    ১২:৩৫ পিএম, ২০২২-০২-১৫

ফিফার রায়ে অসন্তোষ, আপিল করবে ব্রাজিল-আর্জেন্টিনা

ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের স্থগিত ম্যাচটি নিয়ে আনুষ্ঠানিক রায় জানিয়েছে ফিফা। ম্যাচটি বাতিল না করে পুনরায় খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বাইরে আর্জেন্টিনার চার ফুটবলারকে নিষিদ্ধ এবং দুই দেশের অ্যাসোসিয়েশনকে করা হয়েছে অর্থ জরিমানা। তবে ফিফার এই দায়ে সন্তুষ্ট নয় ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই ফুটবল অ্যাসোসিয়েশনই ভিন্ন ভিন্ন বিবৃতিতে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছে। পাশাপাশি ফিফার দায়ের বিরুদ্ধে আপিএলের ঘোষণাও দিয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দুই দেশ। 

সোমবার রাতে প্রকাশিত রায়ে প্রথমত নিরাপত্তা ও নির্দেশনা বিঘ্নের দায়ে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনকে ৫ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। অন্যদিকে যথাযথ কারণ না দেখিয়েই খেলোয়াড় মাঠে নামিয়ে দেওয়া আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন গুনছে ২ লাখ সুইস ফ্রাঁ জরিমানা। এই শাস্তির সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত করার অপরাধে দুই দলকেই সমান ৫০ হাজার সুইস ফ্রাঁ করে জরিমানা করা হয়েছে। সবশেষ আর্জেন্টিনার সেই চার ফুটবলার এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো সেলসো এবং ক্রিশ্চিয়ান রোমেরোকে দুই ম্যাচ করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর প্রতিক্রিয়ায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, গত সেপ্টেম্বরের সেই ম্যাচকে ঘিরে দেওয়া রায়টি পুনর্বিবেচনা করতে ফিফাকে অনুরোধ করা হয়েছে। নিজেদের খেলোয়াড়দের পক্ষে লড়বো আমরা এবং পুরো ঘটনার সুষ্ঠু বিচার আদায় করবো। এই বিবৃতির আগেই টুইটারে এএফএ প্রধান ক্লাউদিও তাপিয়া লিখেছেন, এএফএ সভাপতি হিসেবে আমি প্রতিজ্ঞা করছি ফিফার এই রায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যা কিছু প্রয়োজন আমি করবো। আর্জেন্টিনা জাতীয় দল সবসময় আমাদের প্রথম অগ্রাধিকার।

এদিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও এক বিবৃতির মাধ্যমে ফিফার রায়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে এরই মধ্যে এটি পুনরায় বিবেচনার অনুরোধ করার কথা জানিয়েছে। পাশাপাশি সামনে প্রয়োজন পড়লে প্রক্রিয়া অনুসরণ করে যথাযথ পদক্ষেপ নেবে তারা।

রিটেলেড নিউজ

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত


নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

স্পোর্টস ডেস্ক: :  স্পোর্টস ডেস্ক: সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নিজেদের শেষ ম্য...বিস্তারিত


হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: দু’দেশের চলমান বিরূপ অবস্থানের প্রভাব ক্রীড়াঙ্গনেও এসে লেগেছে।ভারত-পাকিস্তান ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর