শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ১১:৫৩ এএম, ২০২২-০২-০৭
নতুন বছরে প্রথম গোলের দেখা পেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফ্রেঞ্চ লিগ ওয়ানের এমন ম্যাচে লিলেকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।
জোড়া গোল করেছেন দানিলো পেরেইরা এবং একটি করে গোল করেছেন কিমপেম্বে ও কিলিয়ান এমবাপ্পে। লিলের হয়ে শুরুর দিকে একটি গোল করেছিলেন বোতম্যান।
এ নিয়ে লিগ ওয়ানে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকলো পিএসজি। গত মৌসুমে এই লিলের কাছে এক পয়েন্টে লিগ শিরোপা হারিয়েছিল পিএসজি।
রোববার রাতে ম্যাচের শুরু থেকেই মাঠে ছিলেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। এ ম্যাচেও ছিলেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার। পুরো ম্যাচেই লিলের ওপর দাপট দেখিয়েছে পিএসজি।
বর্তমান চ্যাম্পিয়নরা যেনো পাত্তাই পেলনা পিএসজির কাছে। বল দখলের পাশাপাশি শট নেওয়াতেই এগিয়ে ছিল মেসিরা। দশ মিনিটেই লিলের গোলরক্ষকের ভুলে পিএসজিকে এগিয়ে নেন দানিলো পেরেইরা।
২৮ মিনিটে লিলেকে সমতায় ফেরান ভেন বোতম্যান। ডি মারিয়াকে কাটিয়ে গোললাইন থেকে বোতম্যানের উদ্দেশ্যে বল বাড়ান ভেন আরফা। সেখান থেকে বোতম্যানের শট গোলরক্ষক দোন্নারুম্মার ঝাপিয়ে রক্ষার
করার চেষ্টা করলেও নাগাল না পেলে বল জালে জড়ায়।
৩২ মিনিটে আবারো এগিয়ে যায় পিএসজি। লিওনেল মেসির বাকানো কর্নারে বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করে কিমপেম্বে। ৩৮ মিনিটে পিএসজিকে তৃতীয় গোল এনে দেন লিওনেল মেসি। বাম দিক থেকে বল নিয়ে বক্সে ঢুকার চেষ্টা করেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু লিলের দুই ডিফেন্ডার মিলে তার কাছ থেকে বল কেড়ে নিয়ে ক্লিয়ার করতে গিয়ে তুলে দেন মেসির পায়ে। বক্সের ভেতরে ঢুকে গোলরক্ষকের মাথার উপর দিয়ে চিপ শটে বল জালে জড়িয়ে নতুন বছরের প্রথম গোলের দেখা পান এই আর্জেন্টাইন তারকা। গোল করার আগে সতীর্থকে দিয়ে একটি গোলও করিয়েছেন মেসি। এ নিয়ে পিএসজির হয়ে ষষ্ঠ গোল করলেন তিনি। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থাকে পিএসজি। বিরতি থেকে ফিরে আরো আক্রমণাত্মক মেসি-এমবাপ্পেরা। গোলও আদায় করে নেয় দ্রুত। ৫১ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন মিডফিল্ডার দানিলো পেরেইরা। লিওনারদো পারেদেসের বাড়ানো বল এজ অফ দ্যা বক্স থেকে গতির শটে লক্ষ্যভেদ করান এই মিডফিল্ডার। ৬৭ মিনিটে পিএসজিকে পঞ্চম গোল এনে দেন কিলিয়ান এমবাপ্পে। মার্কো ভেরাত্তির বাড়ানো পাস বক্সের ভেতর থেকে নেওয়া শটে গোল করেন এই ফরাসি ফুটবলার। এই জয়ে ২৩ ম্যাচে ৫৬ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই থাকল পিএসজি। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে এগারোতম স্থানে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক:জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হিà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited