শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১৯ পিএম, ২০২৩-১০-২০
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর-৩,মেলান্দহ ও মাদারগঞ্জ আসনের সম্ভাব্য জাতীয় পার্টির এমপি প্রার্থী শিল্পপতি আলহাজ সামছুল আলম লিপটন নির্বাচনি আসনে গণ সংযোগ করেছেন। শুক্রবার(২০অক্টোবর) দিনব্যাপী তার নেতাকর্মীদের নিয়ে আসনের বিভিন্ন স্পটে ভোটারদের মাঝে যোগাযোগ,লিফলেট বিতরন ও মোটর সাইকেল শো-ডাইন করেছেন। পরে দুরমুঠ হযরত শাহকামালের মাজার জিয়ারত করে দেশবাসির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এ সময় কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জামালপুর জেলা সভাপতি মোস্তফা আল মাহমুদ,জেলা জাতীয় পাটি যুগ্ম সাধারণ সম্পাদক এড.আনিসুর রহমান মানিক, জিল্লুর রহমান বিপু,সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, জাতীয় যুব সংহতি জেলা শাখার আহবায়ক মিজানুর রহমান,মেলান্দহ জাতীয় পাটি সদস্য সচিব ফজল হক,মজনুসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণ সংযোগ কালে মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক ৯০ এর এরশাদ মুক্তি আন্দোলনের নেতা, আলহাজ মীর সামছুল আলম লিপটন বলেন,পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের ১৮ দফা কর্মসুচি বাস্তবায়নে ৬৮ হাজার গ্রাম বাঁচলে,বাংলাদেশ বাঁচবে,ইসলামকে রাষ্ট্রধর্ম স্বীকৃতি,শুক্রবার ছুটি ঘোষনা ও শিক্ষা ব্যবস্থা উন্নয়নের কথা তুলে ধরেন। এছাড়া তিনি এ আসন থেকে নির্বাচিত হলে এখানের অসমাপ্ত কাজ করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited