চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মৌলভীবাজারে হতদরিদ্র মহিলার নির্মাণ কাজ ও স্থাপনা ভাংচুর

মৌলভীবাজারে হতদরিদ্র মহিলার নির্মাণ কাজ ও স্থাপনা ভাংচুর

নিজস্ব প্রতিবেদক :    |    ০৭:৩৫ পিএম, ২০২২-০৩-১৩

মৌলভীবাজারে হতদরিদ্র মহিলার নির্মাণ কাজ ও স্থাপনা ভাংচুর

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে হতদরিদ্র ভূমিহীন লতিবুন নেছা (৭০) এক মহিলার নির্মাণ কাজ ও স্থাপনা ভাংচুর করার অভিযোগ উঠেছে। জানা গেছে- সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউনিয়নের  মজলিশপুর গ্রামের হতদরিদ্র ভূমিহীন লতিবুন নেছা (৭০) এলাকাবাসীর সহযোগীতায় পাকা ঘর নির্মাণ কাজ শুরু করেন। পার্শ্ববর্তী  ঘরের জয়নাল আবেদীন জায়গীরদার সীমানা নির্ধারণ সঠিক নয় মর্মে মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, আদালতে নালিশা দরখাস্ত (পিটিশন মামলা নং- ৪৭/২২, (সদর) দায়ের করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষকে স্ব স্ব অবস্থানে থাকিয়া উভয় পক্ষের মধ্যে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য আদেশ প্রদান করেন। এবং আগামী ১৮ মার্চ ধার্য তারিখে ১ম পক্ষ জযনাল আবেদীন এবং ২য় পক্ষ সুমন জায়গীরদারগংসহ উক্ত আদালতে হাজির হইয়া নিজ নিজ কাগজপত্র উপস্থাপন করার নির্দেশ দেন। আদালতের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গত ৮মার্চ মডেল থানার এস আই নাঈম ঘটনাস্থল এসে উভয় পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য অনুরোধ করেন। বিগত ৯ মার্চ মডেল থানার এ.এস আই সাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের অশ্রিল ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং নির্মাণ কাজ ও স্থাপনা ভাংচুর করেন। এ সময় প্রতিবেশী জয়নাল আবেদীন জায়গীরদারও ভাংচুর কাজে পুলিশকে সহযোগীতা করেন। এ সময় স্থানীয় লোকজন এসব ভাংচুরের প্রতিবাদ জানান। এ ব্যপারে জানতে চাইলে ভূমির মালিক সেলিনা বেগম জায়গীরদার, প্রতিবেশী মোতাহির জায়গীরদার, ছনর মিয়া, হারুন মিয়া, রাজন জায়গীরদার, আনকার মিয়া ও জিলা মিয়া জানান- পার্শ্ববর্তী  ঘরের জয়নাল আবেদীন জায়গীরদার এর সাথে সীমানা নিয়ে সমস্য দেখা দিলে স্থানীয় এলাকাবাসী ও জেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ভূমির সীমানা নির্ধারণ করে সীমান পিলার স্থাপন করেন। পরবর্তীতে লোকজনদের সহযোগীতায় ঐ অসহায় মহিলার ঘরের পাকা ঘর নির্মাণ কাজ শুরু করা হয়। পুলিশ শান্তি শৃংখলা বজায় না রেখে এখানে ভাংচুর করে। এ ব্যপারে জানতে চাইলে মৌলভীবাজার মডেল থানার এ এস আই সাকির হোসেন বলেন- বিষয়টি থানায় বসে আজ সমাধান হওয়ার কথা রয়েছে। আপনারা যে ভাবে বিষয়টি শুনেছেন, আসলে তথটা সত্য নয়। আদালতের নির্দেশ বাস্তবায়ন না করে ভাংচুর করলেন কেনও এমন প্রশ্নের উত্তর দিতে তিনি পারেননি। এ বিষয়ে জানতে চাইলে ৫নং আখাইলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ বদরুজ্জামান চুনু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে ভাংচুর দেখে এ.এস আই সাকির হোসেনকে এসব বিষয়ের কারণ কি জানতে চাইলে এ.এস আই সাকির হোসেন ভুল করেছেন মর্মে স্বীকার করেন এবং হতদরিদ্র মহিলার ক্ষতিপূরণ দিবেন বলে আশ্বস্ত করেন।

রিটেলেড নিউজ

রাঙ্গাবালীতে সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ

রাঙ্গাবালীতে সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙ্গাবালী প্রতিনিধি সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপন...বিস্তারিত

রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

জিএসএসনিউজ ডেস্ক : : মোঃ শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ  কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকা...বিস্তারিত

শিবপুরে গোলাপের সৌরভ ছড়াচ্ছেন জাকের পার্টির নেতাকর্মীরা

শিবপুরে গোলাপের সৌরভ ছড়াচ্ছেন জাকের পার্টির নেতাকর্মীরা

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান :আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে দিন-রাত গণসংযোগ ও লিফলেট বিতরণ নরসিংদী–৩ (শিব...বিস্তারিত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৌদি প্রবাসী রিপন সরদারকে ধারাবাহিক হয়রানির অভিযোগ প্রতিবেশী হান্নান সরদারের বিরুদ্ধে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৌদি প্রবাসী রিপন সরদারকে ধারাবাহিক হয়রানির অভিযোগ প্রতিবেশী হান্নান সরদারের বিরুদ্ধে

জিএসএসনিউজ ডেস্ক : : বিশেষ প্রতিনিধি | শরীয়তপুর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নের আতলা কুড়িগ্র...বিস্তারিত

জঙ্গল ছলিমপুরে মাইকে ঘোষনা দিয়ে র‌্যাবের উপর হামলা:নেপথ্যে ইয়াছিন বাহিনী

জঙ্গল ছলিমপুরে মাইকে ঘোষনা দিয়ে র‌্যাবের উপর হামলা:নেপথ্যে ইয়াছিন বাহিনী

জিএসএসনিউজ ডেস্ক : : মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে মসজিদের ...বিস্তারিত

কুমিল্লা-৪:হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

কুমিল্লা-৪:হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

জিএসএসনিউজ ডেস্ক : : ডেস্ক নিউজ: যতই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই একের পর এক ঘটনা ঘটেই চলেছে শনিবার (১৭ জা...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর