শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:১৮ পিএম, ২০২৩-০৬-১৫
মোঃ শরিফ ভুইয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোনতাজউদ্দিনের নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ ৯০ হাজার টাকা, ৯ ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত গভীর রাত দেড়টায় উপজেলার আড়াইহাজার পৌরসভার শিবপুর গ্রামে। ডাকাতির শিকার পরিবারের সদস্যরা জানায়, ঘটনার দিন রাতে ১০-১২ জনের একটি ডাকাত দল ব্যবসায়ী মোনতাজউদ্দিনের দোতলা বাড়ির প্রধান ফটকের কেঁচি গেটের তালা ভেঙ্গে কৌশলে ঘরের ভেতর প্রবেশ করে। পরে ডাকাতরা বাড়ির সকলকে দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে ফেলে। এরপর ডাকাত দল ডাকাতির কার্যক্রম শুরু করে। এ সময় তারা ঘরে থাকা নগদ ৯০ হাজার টাকা, ৯ ভরি ওজনের স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। বাড়ির মালিক মোনতাজউদ্দিন জানান, প্রচন্ড গরমের কারণে গেটে দুটি তালা লাগিয়ে প্রত্যেকের শোবার কক্ষের দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়ে। পরে ডাকাতরা গেটের তালা ভেঙ্গে আমাদের কক্ষে প্রবেশ করে সকলের হাত-পা বেধে প্রতিটি কক্ষে থাকা টাকা-পয়সা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট কওে নিয়ে যায়। তিনি আরো জানান, ডাকাতরা আমার বাড়িতে প্রবেশ করেই আমার টেক্সটাইল মিলে ডুকে মিলের শ্রমিক জামিরকে জিম্মি করে রেখে আমার বাড়িতে ডাকাতির কার্যক্রম চালায়। আড়াইহাজার থানার ওসি এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ডাকাতির ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ দিতে থানায় আসেনি।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited