শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:২০ পিএম, ২০২১-০৬-১৪
আলম খান : গতকাল রোববার ছিল ইংল্যান্ডের কর্নওয়ালে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭-এর সম্মেলনের তৃতীয় ও শেষ দিন। এদিন সম্মেলনের অন্যতম ইস্যু ছিল জলবায়ু পরিবর্তন ইস্যুতে কয়লাভিত্তিক উৎপাদন কমিয়ে কার্বন নিঃসরণ হ্রাস করা। খবর: বিবিসি, রয়টার্স। সম্মেলন সূত্রে জানা গেছে, এদিন বিশ্বনেতারা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে কোল প্লান্ট তথা কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে সরে আসার অঙ্গীকার করেছেন। এদিকে সম্মেলনের আগে ডেভিড অ্যাটেনবারো সতর্ক করে বলেছেন, জলবায়ু ইস্যুতে বিশ্বনেতারা আজ সবচেয়ে বড় ইস্যুতে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। যদিও এ সিদ্ধান্ত হোয়াইট হাউস থেকে এসেছে বলে মনে করা হয়। সম্মেলন সূত্রে আরও জানা গেছে, সাত দেশের নেতারা কার্বন নিঃসরণ কমাতে এবং বিশ্ব উষ্ণায়নের মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে সাহায্য করার জন্য বছরে ১০০ বিলিয়ন ডলার ব্যয় করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। তবে জলবায়ু ক্যাম্পেইনাররা জানান, তাদের অতীতের অর্থের অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থতা ছিল। সম্মেলনের তিন দিনে দরিদ্র দেশগুলোর জন্য অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা, টেকসই জ্বালানি প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে অতিরিক্ত অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নেন জি-৭-এর নেতারা। এদিকে রয়টার্সের কাছে পাওয়া সম্মেলনের খসড়া কাগজে দেখা যায়, ২০২৫ সালের মধ্যে জি-৭-ভুক্ত দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান বছরে পাবলিক ও প্রাইভেট উৎস থেকে ১০০ বিলিয়ন ডলার তহবিল দেবেন। চীনের হুশিয়ারি: চীন শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭-এর নেতাদের স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে বলেছে, দুনিয়ার ভাগ্য অল্প কয়েকটি দেশের গোষ্ঠী নির্ধারণ করবে, এমন দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। যুক্তরাজ্যের কর্নওয়ালে জি-৭ সম্মেলনে বেইজিংয়ে বিরুদ্ধে বিশ্বের ধনী দেশগুলোর একাট্টা হওয়ার আগ্রহের বিপরীতে গতকাল চীন এ হুশিয়ারি দিয়েছে। লন্ডনের চীন দূতাবাসের এক মুখপাত্র বলেন, আমরা সবসময় বিশ্বাস করি, বিভিন্ন দেশ, তা বড় বা ছোট, শক্তিশালী বা দুর্বল, ধনী বা দরিদ্র যা-ই হোক না কেন, সব সমান। এ কারণেই বৈশ্বিক বিষয়গুলো সব দেশের মধ্যে আলোচনার মাধ্যমেই পরিচালিত হওয়া উচিত। স্থানীয় সময় শুক্রবার ইংল্যান্ডের কর্নওয়ালে তিন দিনের শীর্ষ সম্মেলনে বসেন জি-৭-এর নেতারা। এ সম্মেলনের উদ্বোধন করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। জনসন ছাড়াও এ সম্মেলনে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র–ডো, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক,পাঞ্জাবের অমৃতসরে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে এক যুবক হোটেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited