চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

গণতন্ত্র উদ্ধারের জন্যই আন্দোলন: টুকু

গণতন্ত্র উদ্ধারের জন্যই আন্দোলন: টুকু

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:২৯ পিএম, ২০২৩-০১-০৪

গণতন্ত্র উদ্ধারের জন্যই আন্দোলন: টুকু

 এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদু টুকু বলেছেন, গণতন্ত্র ছিল না বলেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে লাখো মানুষ রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল। কিন্তু গত ২০০৮ সাল থেকে এই গণতন্ত্র হারিয়ে গেছে। সেই গণতন্ত্র উদ্ধারের জন্যই বিএনপি আন্দোলনে মাঠে নেমেছে।  
বুধবার দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসায় বিএনপি ঘোষিত আন্দোলনের ১০দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তিনি বলেন, বিএনপি কেন সরকার পতনের ১০ দফা দাবি এবং রাষ্ট্রকাঠামোর মেরামতের জন্য ২৭ দফা রূপরেখা দিয়েছে সেগুলো তৃণমূল নেতাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর জন্যই বিএনপি সারাদেশে বিশ্লেষনধর্মী সভা করছে। এ সভা থেকে নেতারা আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্যে জেনে-বুঝে তা সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিয়ে জনগণকে গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে সক্রিয় করবে।  
তিনি বলেন, ২০১৪ ও ১৮ সালের নির্বাচন জনগণ দেখে বুঝে গেছে এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না। তাই জনগণকে সম্পৃক্ত করেই আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি। 
টুকু আরও বলেন, আমরা গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার ১০ দফা দিয়েছি যে, সরকার ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কেন দিতে হবে তা ১০ দফার মধ্যে উল্লেখ আছে। আমরা ২৭ দফা দিয়েছি রাষ্ট্রকে মেরামত করতে। এই ফ্যাসিস্ট সরকার যে দেশের রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলেছে সেটাকে মেরামত করার জন্যই আমাদের ২৭ দফা।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে আমাদের কি দিবে এই প্রশ্ন জনগণের মনে আছে। সেই সকল প্রশ্নের উত্তর-ই এই ২৭ দফায় আছে। আর এগুলোই জনগণকে বোঝাতে হবে।  
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপির নেতাকর্মীরা হতাশ নয়। কারণ বিএনপি ১৪ বছরেও সরকারের নির্যাতন-নিপীড়ন হামলা-মামলার শিকার হয়েও উজ্জীবীত রয়েছে।
তার বড় প্রমাণ মহাসমাবেশ ও গণমিছিল। আর আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে হতাশ হয়ে পড়েছে।  
সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের ৯১ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর