চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মৌলভীবাজারে বিউবো কোটি টাকার ভূমি উদ্ধার

মৌলভীবাজারে বিউবো কোটি টাকার ভূমি উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:১০ পিএম, ২০২১-০৫-৩১

মৌলভীবাজারে বিউবো কোটি টাকার ভূমি উদ্ধার

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার প্রতিনিধি ঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোডে (বিউবো) মৌলভীবাজার বেজবাড়ী এলাকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্তৃক ১৯৬৩ সালে অধিগ্রহণ করা সংরক্ষিত সরকারি কোটি টাকার ভূমি অবৈধ দখলকারীর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছেন স্থানীয় জেলা  প্রশাসন। সরকারি প্রায় ১ কোটি টাকার ভূমি উচ্ছেদ করে উদ্ধারকৃত ভূমি সংশি¬ষ্ট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোডের কর্তৃপক্ষের নিকট বুঝিয়ে দেয়া হয়। আজ ৩১ মে সকালে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নির্দেশে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন- জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন- বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুল বাহার, সিলেট বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল মতিন, সহকারী নির্বাহী  প্রকৌশলী মো: সাইদুর রহমান ও মৌলভীবাজার মডেল থানার পুলিশ । বিউবো এর অভিযোগে জানা গেছে, স্থানীয় একজন প্রভাবশালী বিউবো দেয়াল নির্মানে বাঁধা ্এবং বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুল বাহারকে হুমকি ধামকি দিয়ে গত মার্চ মাসে শুরু হওয়া বিউবো এর কাজ বন্ধ করে দেন। এ ঘটনায় উধ্বর্তন কর্তৃপক্ষকে লিখিত ভাবে অবগত করাসহ মৌলভীবাজার মডেল থানায় পৃথক দুইটি জি,ডি করেন। গত ২৭ মে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী তাঁহার দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ সকলের নিরাপত্তা ও কাজের বিঘœ সৃষ্টির আইনি সহযোগীতা চেয়ে চিঠি পাঠিয়েছেন। প্রেরিত চিঠি থেকে জানা যায়, এল,এ কেইস নং-৫/৬৩-৬৪ সালের অধিগ্রহনকৃত ভূমিতে জেলা কার্যালয় প্রতিষ্টিত হয়। উক্ত ভূমিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, ৩৩/১১ কেভি উপকেন্দ্র, পাম্প হাউস, মসজিদ, নির্বাহী প্রকৌশলীর বাংলা, স্টাফ কোয়াটার রয়েছে। দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় সীমনা পিলার, কাটা তারের বেড়া নষ্ট হওয়ার কারনে কেপিআই এলাকা হিসাবে বিউবো”র প্রাচীর নির্মানের কাজ সমাপ্তির পথে ছিল। বনশ্রী ওয়াপদা রোডের মরহুম আজলু মিয়ার পুত্র আলহাজ্ব আব্দুল বারী যুগ্ম জেলা জজ আদালত মৌলভীবাজার ৯/২০২১ ইং স্বত্ব মামলা কওে নিষেধজ্ঞা প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত কোন নিষেধজ্ঞা মঞ্জুর না করে মামলাটি সিনিয়র জজ আদালতে স্থনান্তর করেন। বর্তমান মামলা নং-১১৩/২০২১ স্বত্ব। আলহাজ্ব আব্দুল বারী বিউবো এর সীমানা ভূক্ত এস এ ১৪২০ দাগের ভূমি নালীশা ভূক্ত করে তার লোকজন সহযোগে বিউবো এর স্বত্ব দখলীয় ১৪৩০,১৪৩১ দাগের সীমানা প্রাচীর নির্মানে বাঁধা ও হুমকি প্রদর্শন করছে। বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুল বাহার মৌলভীবাজার মডেল থানার একটি জি,ডিতে বেজবাড়ি এলাকার ওয়াপদা রোডের (আহমেদ নিবাস) এর আব্দুল বারীর পুত্র সেলিম আহমেদের নাম উলে¬খ করে সাধারণ ডায়রি করেন। ডায়রি নং-৭৭২। মৌলভীবাজার মডেল থানায় অভিযোগে জানা যায়, মিউনিসিপালিটি মৌজার জেএল নং ১০৫ দাগ নং-১৪১৫,১৪১৬,১৪১৭,১৪২০,১৪২১,১৪২২,১৪২৫,১৪২৬,১৪২৮,১৪২৯,১৪৩০,১৪৩১, এর ৯.৪০ একর জায়গা কিছু অংশ আব্দুল বারীর পুত্র সেলিম আহমেদ জোর করে দখল করার জন্য ইতিপূর্বে বাঁশের বেড়া নির্মান করেন। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী আপত্তি জানালেও সে কোন বাঁধা না মেনে বেড়া নির্মান করেন। গত ১৬ মে  আবারও লোকজন নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জমি মাটি ভরাট করতে থাকেন। গত মার্চ মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১০ একর ৬১ শতক ভূমিতে দেয়াল নির্মানের কাজ শুরু করলে বেজবাড়ীস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের নীচের ডালে বর্ষিজোড়া মৌজার ১৪৩০,১৪৩১ নং দাগের উপর রাতের অন্ধকারে অবৈধ ভাবে প্রভাবশালী মহল বেড়া নির্মানের চেষ্টা করে। এ ব্যাপারে বিউবো বিভাগ মৌলভীবাজার মডেল থানায় জিডি করেন এবং তার উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করেন। উক্ত জমি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্তৃক ১৯৬৩ সালে অধিগ্রহণ করা হয়েছিল।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর