চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ড্র করে চাপে ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক:    |    ০১:৩০ পিএম, ২০২২-০৩-১৬

ড্র করে চাপে ম্যান সিটি

প্রথমার্ধে সহজ সুযোগ নষ্ট করেন ডিফেন্ডার আয়েরমিক লাপোর্তে। ম্যাচে ম্যান সিটির ৭৯ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে ছিল।
রুদ্ধশ্বাস পরিণতির দিকেই যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। সোমবার ম্যাঞ্চেস্টার সিটিকে রুখে দিল ক্রিস্টাল প্যালেস। পয়েন্ট টেবলে দুইয়ে থাকা লিভারপুল এখন পেপ গুয়ার্দিওয়ালার দলের থেকে পিছিয়ে মাত্র চার পয়েন্টে। ম্যান সিটির পয়েন্ট ২৯ ম্যাচে ৭০। লিভারপুলের এক ম্যাচ কম খেলে পয়েন্ট ৬৬। মহম্মদ সালাহরা বুধবার আর্সেনালকে হারালে ব্যবধান দাঁড়াবে মাত্র এক পয়েন্টের।

ক্রিস্টালের বিরুদ্ধে ম্যান সিটির তিন পয়েন্টই পাওয়ার কথা। দু’বার তাদের শট পোস্টে লাগে। প্রথমার্ধে সহজ সুযোগ নষ্ট করেন ডিফেন্ডার আয়েরমিক লাপোর্তে। ম্যাচে ম্যান সিটির ৭৯ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে ছিল। বিপক্ষ গোলে শট ছিল ১৮টি! তার পরেও বিস্ময়কর ভাবে জেতেনি ম্যান সিটি।

তিন সপ্তাহ আগেও ম্যান সিটি টেবলে শীর্ষে ছিল দ্বিতীয় স্থানে থাকা দলের থেকে ১৩ পয়েন্ট এগিয়ে। লিভারপুল ছিল তিনে। এই মুহূর্তে অ্যানফিল্ডের ক্লাবের সবচেয়ে বড় সুবিধে, একটা ম্যাচ কম খেলা। হতে পারে এপ্রিলে সালাহদের সঙ্গে রাহিম স্টার্লিংদের দ্বৈরথেই এ বারের লিগের মীমাংসা হয়ে যাবে।

ম্যাচের ৩০ মিনিটে জোয়াও ক্যানসেলোর শট পোস্টে প্রতিহত হয়ে লাপোর্তের কাছে এসেছিল। যে শট বাইরে মারেন তিনি। দ্বিতীয়ার্ধে কেভিন দ্য ব্রুইনের একটা শটও পোস্টে লেগে বেরিয়ে যায়। রিয়াদ মাহরেজ়, বের্নার্দো সিলভা থেকে জ্যাক গ্রিলিশ, গোল নষ্টের কেউ পিছিয়ে ছিলেন না। প্রসঙ্গত এ বারের লিগে সোমবারই দ্বিতীয় বার কোনও ম্যাচে গোল করতে পারল না ম্যান সিটি। সেটা গত অক্টোবরে ক্রিস্টাল প্যালেসের কাছেই ০-২ হারের পরে প্রথম বার। 

ম্যাচের পরে ম্যান সিটি তারকা বের্নাদো সিলভা বলেছেন, ‘‘শুধু মাত্র গোল করতে না পারার জন্যই তিন পয়েন্ট পেলাম না। তবে এখনও ন’টি ম্যাচ আছে। লিভারপুলের থেকে আমরা ভাল জায়গাতেও আছি। সেটাও কম নয়। ভুলে যাবেন না, ওদের এতিহাদে আমাদের সঙ্গেও খেলতে হবে।’’ যোগ করেন, ‘‘প্রিমিয়ার লিগে কোনও ক্লাবকে হারানোই সহজ নয়। আর ড্রয়ের থেকে জয় সবসময়ই ভাল। খুবই ভাল হত যদি লিভারপুলের থেকে ছ’পয়েন্টেই এগিয়ে থাকতে পারতাম। তবে যা হয়নি, তা নিয়ে এখন আর ভাবতে চাই না।’’

পেপ গুয়ার্দিওলার মন্তব্য, ‘‘ফুটবলে ভাগ্য বলে কিছু থাকতে পারে না। জিততে হলে গোল করতেই হত। সেটাই পারিনি। এমনিতে আমি দলের খেলায় হতাশ নই। গোলের সুযোগ তৈরি করাও বড় ব্যাপার। যেটা ছেলেরা প্রথম থেকে শেষ পর্যন্ত করেছে। আর আমরা এখনও এক নম্বরেই আছি।’’ শেষ পর্যন্ত দৌড়ে কে জেতে, সেটাই এখন দেখার।

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর