শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৮:১০ পিএম, ২০২২-০৯-০৫
আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলমকে গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সভা হয়েছে। আজ রবিবার বিকাল ৫টায় গাজীপুরের টঙ্গী চেরাগ আলী এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ‘গাজীপুরবাসী’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য এবং নানা অনিয়মের অভিযোগে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান মতি, ৫৬ ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলের মোঃ আবুল হোসেন, সেচ্ছাসেবক লীগের গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, মনির হোসেন সরকার, মোতাহার হোসেন (বাদল) মোঃ এন্তাজ মোড়ল, আবদুল মজিদ খান (মিলন), হক কোম্পানি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আক্তার হোসেন, ৪৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সিআরএস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী শওকত হোসেন, ৪৬ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মো. আলী মিয়া, খোকন শেখ, গাছা থানা মহিলা আওয়ামী লীগ নেত্রী মুক্তা ইসলাম ইভা, গাছা থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, মনির হোসেন বাবু, হাবিবুল্লাহ মিয়া, যুবলীগ নেতা মিজানুর রহমান রিংকু, ছাত্রলীগ নেতা রায়হান আহম্মেদ প্রান্ত প্রমুখ।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে গত বছরের ১৯ নভেম্বর দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করে আওয়ামী লীগ। এরপর ২৫ নভেম্বর মেয়র পদ থেকেও সাময়িক বরখাস্ত করা হয় তাকে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited