শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১৩ পিএম, ২০২২-০৫-১০
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের জনগণকে মাদকমুক্ত গড়ার লক্ষ্যে বদ্ধ পরিকর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুবেল উদ্দিন। এলাকায় মাদক সেবনকারি,ব্যবসায়ী ও সিন্ডিকেট চক্রকে ধরিয়ে দিলে পুরস্কার ঘোষনা করেছেন তিনি। সর্বশেষ গত ৪ মে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টেকশালিয়া গ্রামের কনাই মিয়ার বাড়ির সামনের রাস্তার উপর থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের সময় স্থানীয় জনতা ফতেপুর গ্রামের মৃত অরিণী দেব এর পুত্র অসিম দেব (২৬) কে আটক করেন। এই সময় ৮নং কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিন ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল আহমদ এর উপস্থিতিতে তার শরীর তল্লাশী করে ৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় মৌলভীবাজার মডেল থানার পুলিশকে খবর দিলে অসীম এর দেওয়া স্বীকারোক্তিতে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় (মামলা নং-০৩, তারিখ ঃ ০৫/০৫/২২ইং) আটককৃত ইয়াবা ব্যবসায়ী অসিম দেব’কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ঘটনার পর ৮নং কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিন সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনে জানান- নির্বাচনী ওয়াদা অনুয়াযী মাদকমুক্ত কনকপুর ইউনিয়ন গড়ার লক্ষ্যে আমার এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। এতে সকলের সহযোগীতা প্রয়োজন। এছাড়াও মাদক ব্যবসায়ীদেরকে যে ধরিয়ে দিবে তাকে পুরষ্কৃত করা হবে। এই সময় উপস্থিত ছিলেন- ৮নং কনকপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জুলহাস আহমদ (লিটন), ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শিব্বির আহমদ, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল আহমদ, ১,২ ও৩ সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য মাজেদা আক্তার পপিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। উল্লেখ্য- রুবেল উদ্দিন চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পর থেকেই ৮নং কনকপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন । এরই ধারাবাহিকতায় তার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি সাথে হুসিয়ার করে দেন যে যারা মাদকের সাথে জড়িত তাদের এ পথ থেকে সরে দাঁড়ানোর জন্য।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited