শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫৪ পিএম, ২০২২-১১-১৪
মোঃমিজানুর রহমান বাহার ভালুকা উপজেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় সাকিব হাসান পিয়াস (২২) নামে এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে। সোমবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাঠালী ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। পিয়াস ভালুকা পাড়া নায়েবের বাজার এলাকার সুরুজ মিয়ার ছেলে। তিনি সম্প্রতি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়াস মোটরসাইকেলযোগে সিডস্টোর বাজার থেকে বাড়িতে আসছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহগামী একটি বাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন। ঘাতক বাসের চালক আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited