শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:১৯ পিএম, ২০২০-০৯-০৮
সাইফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার কেশবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মমিনপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে ৪-৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে অতর্কিতভাবে কুপিয়ে জখম করে। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে কে বা কারা এ হামলা করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি। আহত কালামের ভাই সাবেক ইউপি সদস্য মো. হাবিব বলেন, হত্যার উদ্দেশ্যে আমার ভাইয়ের ওপর হামলা করা হয়েছে। এ বিষয়ে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited