শিরোনাম
জামালপুর প্রতিনিধি : | ০৬:৫৭ পিএম, ২০২২-০৩-১৫
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যাগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে আজ ১৫ মার্চ দুপুরে। কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য আব্দুল হক এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌমুহনা ও শমশেরনগর রোডে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হকের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা বাবলু আহমদের পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা তাঁতীদলের সাবেক সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা মহিলা দলের নেত্রী ও পৌর কাউন্সিলর জাহানারা বেগমসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন তাঁতীদল সহ বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited