শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৫:৩০ পিএম, ২০২২-০৫-১৭
চীনের জিনজিয়াং প্রদেশের কোনাশেহের কাউন্টির উইঘুর মুসলমানদের মধ্যে ২৫ জনে একজন কারাবন্দি। বিশ্বে কারাদণ্ডের যে হার তার মধ্যে সবচেয়ে বেশি দণ্ডিত চীনের এই উইঘুর মুসলিমরা। তাদের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদের’ অভিযোগ এনেছে চীন সরকার। সম্প্রতি ফাঁস হওয়া তথ্য পর্যালোচনা করে এপি এ বিষয়টি নিশ্চিত করেছে।
এপির লিস্টে কোনাশেহেরের প্রায় ১০ হাজার উইঘুর মুসলিমের নাম রয়েছে যাদের কারাগারে পাঠানো হয়েছে। গত কয়েক বছর ধরে চীন সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর নৃশংস দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। অথচ তারা এটাকে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ হিসেবে বর্ণনা করে থাকে।
বন্দি উইঘুরদের নামে এটি সবচেয়ে বড় তালিকা, তবে অনুমান করা হয় তার চেয়েও বেশি লোককে বন্দি শিবির এবং কারাগারে রাখা হয়েছে। চীন উইঘুরদের নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘমেয়াদী কারাবাসের ব্যবস্থা করেছে এবং দমনের অস্ত্র হিসেবে আইনকে ব্যবহার করছে।
আন্তর্জাতিক সমালোচনার মুখে, চীনা কর্মকর্তারা ২০১৯ সালে স্বল্পমেয়াদী, বিচারবহির্ভূত বন্দিশিবির বন্ধ করার ঘোষণা দেয় যেখানে উইঘুরদের কোনো অভিযোগ ছাড়াই রাখা হয়। যদিও হাজার হাজার উইঘুর মুসলিম দীর্ঘদিন এমনকি কয়েক দশক ধরে কারাগারে ভুগছেন।
কোনাশেহের কাউন্টিতে ২ লাখ ৬৭ হাজার মানুষের বসবাস। ওই কাউন্টিজুড়ে জেলের মেয়াদ ছিল ২ থেকে ২৫ বছর পর্যন্ত এবং গড়ে ৯ বছর। ২০১৭ সালের পর থেকে বেশি ধরপাকড় শুরু হয় উইঘুর মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে। ধরার পরই কারাগারে রাখা হয় তাদের। এখানকার কারাগারে আছে নারী, পুরুষ, যুবক, এমনকি বয়স্ক ব্যক্তিরাও।
বিশ্বের সবচেয়ে বেশি মানুষের কারাবাস আমেরিকায়। তবে আমেরিকার চেয়ে ১০ গুণ বেশি মানুষ আছেন জিনজিয়াংয়ের কোনাশেহের এলাকার কারাগারে। বিশেষজ্ঞরা বলছেন, এটি স্পষ্টভাবে যে উইঘুর মুসলিম হওয়ার কারণেই এসব লোকজনকে টার্গেট করা হয়েছে এবং চীন সরকার তাদের জাতিগত স্বীকৃতি দিতে নারাজ।
জিনজিয়াংয়ের মুখপাত্র এলিজান আনায়াত বলেছেন, আইন অনুযায়ী সাজা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা কখনই নির্দিষ্টভাবে নির্দিষ্ট অঞ্চল, জাতিগোষ্ঠী, ধর্ম, এমনকি উইঘুরদের টার্গেট করবো না। তিনি আরও বলেন, যারা ভালো তাদের সঙ্গে কখনো খারাপ কিছু করবো না, তবে যারা সন্ত্রাসী তাদের ছেড়ে দেওয়া হবে না।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited