চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শেষ ম্যাচেও জিততে পারলো না রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক:    |    ০২:০৪ পিএম, ২০২২-০৫-২১

শেষ ম্যাচেও জিততে পারলো না রিয়াল মাদ্রিদ

চার ম্যাচ হাতে রেখে স্প্যানিশ লা লিগার শিরোপা নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। বাকি থাকা চার ম্যাচে তাদের জয় মাত্র একটিতে। এর মধ্যে শেষ দুই ম্যাচে জয় পায়নি স্প্যানিশ জায়ান্টরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে জয় ছাড়াই লিগ শেষ করলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।

শুক্রবার রাতে নিজেদের ঘরের মাঠে রিয়াল বেতিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল। এর আগে কাদিজের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। লিভারপুলের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নামার আগে পরপর দুই ম্যাচে হোঁচট চিন্তার কারণই বটে।আগামী শনিবার দিবাগত রাতে লিভারপুলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে লস ব্লাঙ্কোসরা। ফাইনালে নামার আগে বেতিসের বিপক্ষে লিগের শেষ ম্যাচটিতে সেরা একাদশের প্রায় সবাইকেই নামিয়েছিলেন রিয়াল কোচ। তবু হয়নি কাজের কাজ, মেলেনি গোল।

বিস্ময়কর হলেও সত্যি, ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এ নিয়ে বেতিসের বিপক্ষে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকলো রিয়াল মাদ্রিদ। শেষ তিন ম্যাচই হয়েছে গোলশূন্য ড্র। তার আগের দুই ম্যাচে রিয়ালের পরাজয় ছিল ০-১ ও ০-২ গোলে। এবার জয় দিয়েই শেষটা রাঙিয়ে রাখার মিশনে বেতিসের মুখোমুখি হয়েছিল রিয়াল। বার্নাব্যুতে পুরো ম্যাচে দাপটও ছিল তাদের। ফর্মের তুঙ্গে থাকা ফরোয়ার্ড করিম বেনজেমা পেয়েছিলেন বেশ কয়েকটি সুযোগ। কাজে লাগাতে না পারায় ২৭ গোল নিয়েই লিগ শেষ করলেন তিনি।

রিয়ালের আরেক তারকা খেলোয়াড় গ্যারেথ বেলের এটিই ছিল বার্নাব্যুতে শেষ ম্যাচ। কিন্তু একাদশ তো দূরের কথা, তাকে বেঞ্চেও রাখেননি রিয়াল কোচ আনচেলত্তি। ফলে লস ব্লাঙ্কোসদের হয়ে শেষ হোম ম্যাচটি গ্যালারিতে বসেই দেখেছেন মিলিয়ন ডলার ম্যান বেল। নিষ্ফলা ম্যাচটি গোলশূন্য ড্র হলেও অবশ্য পয়েন্ট টেবিলে রিয়ালের কোনো সমস্যা হয়নি। আগেই শিরোপা নিশ্চিত করা ক্লাবটি ৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো। অন্যদিকে ৬৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান দখল করেছে বেতিস।

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর