শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:২২ পিএম, ২০২১-০২-২২
স্বপন কুমার দাস, দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়ায় সাত সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুরাদিয়ার কৃতি সন্তান প্রয়াত আলহাজ্ব আজিজ উদ্দিন আহম্মেদ এর মেঝ পুত্র আলহাজ্ব এ্যাডভোকেট খাতিব আহম্মেদ কাম্বার এর রূহের মাগফিরাত কামনায় মুরাদিয়ার সর্বোচ্চ বিদ্যাপীঠ আজিজ আহম্মেদ কলেজে আলোচনা ও দোয়া অনুষ্ঠান কলেজের গভর্ণিংবডির সভাপতি ও জনতা ব্যাংক লিঃ বরিশাল অঞ্চলের জি,এম জনাব আবদুল মান্নান এর সভাপতিত্বে গতকাল সকাল ১০.০০ ঘটিকায় কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,সুশীল সমাজের নের্তৃবৃন্ধ,সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন আজিজ আহম্মেদ কলেজের অধ্যক্ষ মোঃ আহসানুল হক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুরাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দুমকি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান শিকদার, মুরাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রাজ্জাক প্যাদা, কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মোঃহান্নান হাওলাদার ও জসীম উদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মোঃ শাহআলম মাষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ চাকলাদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, দৈনিক সাথী পত্রিকার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বিশিষ্ট ঠিকাদার মোঃ ফিরোজ হাওলাদার,মোঃ সাইদুর রহমান মাষ্টার , সাবেক ছাত্রনেতা মোঃ মহিবুল্লাহ , আজিজ আহম্মেদ কলেজের প্রভাষক মোঃ এবাদুল হক ও ফরিদ আহমেদ প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited