শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:৪০ পিএম, ২০২২-১০-৩১
মাহাবুব রহমান বিপ্লব,বিশেষ প্রতিনিধি রংপুর ডিভিশন : রংপুরের বদরগঞ্জে এক বৈঠকে প্রেমিকার নামে ছেলের বাবা ১০কাটা জমি লিখে দিতে রাজী না হওয়ায় প্রেমিকের নামে থানায় ধর্ষন মামলা দায়ের করা হয়েছে ।গতকাল গভীর রাতে উপজেলার কালুপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়,উপজেলার কালুপাড়া ইউনিয়নে মধ্যপাড়া গ্রামের রফিকুলের মেয়ে ও গুটিরডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্রী সঙ্গে একই বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্র ও কছিরের পাড়ার আশরাফুলের ছেলে মোর্শেদ আলম শিশির এর ৬মাস ধরে প্রেমের সম্পর্ক চলতে থাকে। ঘটনাদিন দুপুরে দূইজনে বাড়ী থেকে পালিয়ে যান, মেয়ে পক্ষ রাতে উপজেলা শহরে রাস্তায় ঘোড়াঘুরি অবস্থায় প্রেমিক ও প্রেমিকাকে আটক মেয়ের জেটোর বাড়ীতে নিয়ে যান। সেখানে মেয়ে ছেলে পক্ষের মধ্যে গভীর রাত পর্যন্ত আপোষ মিমাংশার বৈঠক চলতে থাকে। এ সময় ছেলে পক্ষ বিয়েতে রাজী থাকলেও মেয়ে পক্ষ ১০কাটা জমি দাবী করায় বৈঠক থেকে উঠে যান ছেলে পক্ষ। বিপাখে পড়েন মেয়ে ও মেয়ের পরিবার। কোন উপায় না পেয়ে পুলিশের হাতে ছেলে কে তুলে দেন মেয়ে পক্ষ। এর পর পুলিশের পরামর্শে ওই রাতেই প্রেমিকের নামে থানায় প্রেমিকা ধর্ষন মামলা দায়ের করেন। আজ সকালে ওই মামলায় আটক প্রেমিক শিশিরকে আদালতে সোপর্দ করেন পুলিশ। মেয়ের বাবা ও মামলার বাদী রফিকুল বলেন, তারা দুজন দুজনকে ভালবাসেন, এ সম্পকের সুত্র ধরে সে আৃমার মেয়েকে নিয়ে পালানোর চেষ্টা করে, আমরা মেয়েকে বিয়ে ও তার নামে ১০কাটা জমি চাওয়ায় ছেলে পক্ষ বিয়েকে অমত পোষন করায় মামলা করতে বাধ্য হয়েছি ।ছেলের বাবা আশরাফুল বলেন, মেয়ে পক্ষ আমার ছেলে বাড়ীতে আটক করে আমার কাছে বিয়ে ও তিনবিঘা জমি দাবী করে, আমি জমি লিখে দিতে অপারগতা শ্বিকার করায় গ্রাম্য মাতবরদের কু মরামর্শে আমার ছেলের ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহৃান বলেন, ধর্ষন মামলার আসামীকে আদালতে সোপর্দ ও মামলার ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য রকেম হাসপাতালে পাঠানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited