চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি টঙ্গীতে যুবক গ্রেফতার

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি টঙ্গীতে যুবক গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:৪২ পিএম, ২০২১-০৮-১০

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি টঙ্গীতে যুবক গ্রেফতার

আব্দুস সবুর খান, টঙ্গী : সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মো: শরীফ নামে এক যুবককে টঙ্গী থেকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত শরীফ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের মোঃ ওয়াজেদ আলীর ছেলে। সোমবার রাতে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর চানকিরটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গাজীপুর মহানগর ডিবি (দক্ষিণ) উপ-কমিশনার মোহাম্মদ নুরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর চানকিরটেক এলাকায় অভিযান চালিয়ে  তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে সময় টিভির ৪টি আইডি কার্ড, ২টি মোবাইল ফোন, ২টি হ্যান্ডকাফ, গাড়ীতে ব্যবহারের জন্য ৩টি লেমনেটিং করা স্টিকার (প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোগোসহ, বেঙ্গল গ্রুফ ও সময়টিভির) ও প্রধানমন্ত্রীর নামসহ একটি সিল এবং বিভিন্ন সময়ে প্রতারণার কাজে ব্যবহার করা একটি প্রাইভেটকার (এলিয়ন এ ১৫, (ঢাকা মেট্রো ট-২৭-৮৬৮২) গাড়ী উদ্ধার করা হয়। 
এছাড়াও শরীফ বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, বিশেষ সহকারী, প্রধানমন্ত্রীর প্রধান তথ্য কর্মকর্তা, বেঙ্গল গ্রুপের পরিচালক, সময় টিভির সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থার (পরিচালক প্রশাসন), ঋইঈঈও এর পরিচালক হিসেবে সিআইপি, ৩৬ তম বিসিএস ক্যাডার (অফসরহ) ও রাজনৈতিক পরিচয়সহ ইত্যাদি ভুয়া পরিচয় ব্যবহার করে সামজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছিল । তার কাছে প্রাপ্ত মোবাইল ও ফেসবুক আইডিতে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গের সাথে তার এডিট করা ছবি পাওয়া যায়। শরীফের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৪টি মামলা করা হয়েছে। মঙ্গলবার তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। 
 
রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর