শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:৪০ পিএম, ২০২২-০২-২৪
ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রথম বিস্ফোরণের শব্দ শোনা গেছে বৃহস্পতিবার ভোর ৫টার কিছু সময় পর। এরপর মোট চার থেকে পাঁচবার বিস্ফোরণে ঘটেছে প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিয়েভে অবস্থিত বিমানবন্দরে সম্ভবত হামলা চালানো হয়েছে। এদিকে, এক সরকারি কর্মকর্তা বিদেশি সাংবাদিকদের জানিয়েছেন, বিমানঘাঁটি ও সামরিক সদর দপ্তরে হামলা চালানো হয়েছে।
রাজধানী কিয়েভ ছাড়াও অন্যান্য স্থান থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এর আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা এক টুইট বার্তায় বলেছেন, ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করেছেন পুতিন। দিমিত্রি কুলেবা জোর দিয়ে বলেছেন, ইউক্রেন আত্মরক্ষা করবে। তিনি বলেন, পুতিনকে থামাতে হবে এবং বিশ্ব অবশ্যই তা পারবে।বৃহস্পতিবার ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, ইউক্রেন এবং রুশ বাহিনীর মধ্যে সংঘর্ষ অনিবার্য।বৃহস্পতিবার সকালে টেলিভিশনের এক ভাষণে ইউক্রেনের পূর্বাঞ্চলের সংঘাতপূর্ণ এলাকায় অবস্থানরত ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান তিনি। পুতিন সেখানকার সেনাদের অস্ত্র নামিয়ে বাড়ি ফিরে যেতে বলেছেন। তিনি সতর্ক করে বলেছেন, যে কোনো ধরনের রক্তপাতের জন্য দায়ী থাকবে ইউক্রেন।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited