চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জকোভিচকে ছাড়াই অস্ট্রেলিয়ান ওপেন শুরুর পক্ষে নাদাল

স্পোর্টস ডেস্ক:    |    ০৩:০৬ পিএম, ২০২২-০১-১৫

জকোভিচকে ছাড়াই অস্ট্রেলিয়ান ওপেন শুরুর পক্ষে নাদাল

নোভাক জকোভিচকে ঘিরে চলমান ভিসা বিতর্কে বিরক্ত ও ক্লান্ত স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। তার মতে, শেষ পর্যন্ত জকোভিচকে যদি অস্ট্রেলিয়ান ওপেন খেলতে না দেওয়া হয়, তবু টুর্নামেন্টটি আগের মতোই উজ্জ্বল ও বর্ণিল থাকবে।
সোমবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনের ২০২২ সালের আসর। জকোভিচকে নিয়েই করা হয়েছে টুর্নামেন্টের ড্র। কিন্তু শুক্রবার দ্বিতীয়বারের মতো বাতিল করা হয়েছে সার্বিয়ান তারকার ভিসা। তাই টুর্নামেন্টে জকোভিচের অংশগ্রহণ এখন অনিশ্চিত। এ বিষয়ে মুখ খুলেছেন সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা নাদাল। 

তিনি বলেছেন, ‘অবশ্যই যেকোনো নির্দিষ্ট খেলোয়াড়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ান ওপেন। সে (জকোভিচ) যদি শেষ পর্যন্ত খেলে, তাহলে তো ভালো।’ নাদাল আরও যোগ করেন, ‘যদি জকোভিচ শেষ পর্যন্ত না খেলতে পারে, তবু অস্ট্রেলিয়ান ওপেন তার মর্যাদা হারাবে না। জকোভিচ থাক বা থাক, অস্ট্রেলিয়ান ওপেন একই থাকবে। আমার ভাবনা এটিই।’ জকোভিচের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো বলেই জানালেন এ স্প্যানিশ তারকা। তবে সাম্প্রতিক সময়ে একই ঘটনায় এত বেশি আলোচনায় খানিক বিরক্ত তিনি। বিশেষ করে গত কয়েক সপ্তাহে জকোভিচের বিভিন্ন কাজে খুশি নন নাদাল। তিনি বলেছেন, ‘আমি তাকে শুভকামনা জানাই। তার জন্য সবসময়ই শ্রদ্ধা রয়েছে আমার। যদিও গত কয়েক সপ্তাহে তার করা কিছু কাজের সঙ্গে একমত নই আমি।’ নাদালের বিশ্বাস, শিগগিরই সবার মনোযোগ জকোভিচ থেকে সরে টেনিস কোর্টের খেলায় চলে আসবে।

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর