শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫১ পিএম, ২০২২-১০-২৩
গোলাম রব্বানী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি আমবাগান থেকে বদরুল ইসলাম(৩৫) নামে এক ট্রলিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হুমায়ুন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন পুলিশ।
রোববার সকালে উপজেলার চাপোর এলাকায় একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।
নিহত বদরুল ইসলাম পীরগঞ্জ উপজেলার উত্তর মালঞ্চা কাটাবাড়ি এলাকার সফিজুল ইসলামের পুত্র। পেশায় তিনি ট্রাকচালক ছিলেন। এদিকে নিহতের পরিবারের দাবি স্থানীয় উপজেলার মল্লিকপুর মালিপাড়ার হুমায়ুন কবির নামের এক ব্যক্তি হত্যার হুমকি দিয়েছিলেন বদরুলকে।
পুলিশ জানায়,শনিবার রাত ১১টা পর্যন্ত পরিবারের লোকজনের সাথে বদরুলের মোবাইলে যোগাযোগ ছিল। রাতে সে আর বাড়ি ফেরেনি। সকালে চাপোর চৌরাস্তার পাশে ওয়াযেদ মাস্টারের আমবাগানে তার লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার
মরদেহ উদ্ধার করে।তবে তাকে খুন করে মরদেহ আমবাগানে ফেলে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে বলেও যানান পুলিশ। বিষয়টি নিয়ে চলছে তদন্ত।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও এডিশনাল এসপি রাজিয়া সুলতানা ও সিআইডি‘র একটি টিম ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited