শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১১ পিএম, ২০২১-০৫-০৬
ইসমাঈল হোসেন, আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
করোনাভাইরাসে প্রাদুর্ভাবে আখাউড়া পৌরসভা ও ৫টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এক হাজার নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম, উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম ভুঁইয়া আখাউড়া পৌর মেয়র মো.তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদী,সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া এবং ইউনিয়ন চেয়ারম্যানগন, শিক্ষক-সাংবাদিক ও মু্ক্িতযোদ্ধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে মন্ত্রী বলেন, আজকে জননেত্রী শেখ হাসিনা এই কভিড১৯ এর কারনে আপনাদের যে অসুবিধা হচ্ছে, আজকে আমাদের যে অনিচ্ছা সত্বেও লকডাউনে থাকতে হচ্ছে যাতে কভিড ১৯ করোনা ভাইরাস না ছড়িয়ে যায়, মানুষ আক্রান্ত না হয়, সেইসব কারনে আমরা জানি ব্যবসা, বানিজ্য,চাকরি, কাজ সেইখানে বাধাগ্রস্থ হচ্ছে এবং সেই করানে আপনারা যেন এই ঈদের দিনটা আপনারা যেন এই রোজার সময়টুকু কষ্ট না করেন সেটার দিকে চিন্তা করেই জননেত্রী শেখ হাসিনা আপনাদের কাছে এই উপহার পাঠিয়েছেন। মহামারি প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানান মন্ত্রী।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited