শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:০৬ পিএম, ২০২২-০৫-৩০
গাজীপুরের টঙ্গীতে অপহৃত দশম শ্রেণির স্কুল শিক্ষার্থী নাহিদকে (১৫) শরিয়তপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত রতন মিয়া (৩০) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করে রোববার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপহৃত নাহিদ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার মানিক মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের সাথে স্থানীয় তারগাছ এলাকায় বসবাস করে, নাহিদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করে। অপহরণকারী রতন শরীয়তপুরের জাজিরা থানার কিনা উল্লাহ মাতাব্বকান্দি গ্রামের চাঁন মিয়ার ছেলে।
টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক ইয়াসিন আরাফাত জানান, নাহিদ পূর্ব আরিচপুর গাজীবাড়ি এলাকায় তার খালার বাসায় বেড়াতে যায়। গত ২৫ মে বেড়ানো শেষে সে নিজ বাসায় ফেরার পথে নিখোঁজ হয়। গত ২৭ মে নাহিদের পিতা টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ফোন করে অপহরণ চক্রের সদস্যরা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেয়। এঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শরীয়তপুর জেলার জাজিরা থানার বিকেনগর কলেজ গেইট এলাকায় ওহাবের বাড়ির একটি কক্ষ থেকে অবরুদ্ধ অবস্থায় নাহিদকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী রতন মিয়াকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন মিয়া পুলিশকে জানায়, তার অপর সহযোগী নোয়াব খান ও শাহিন বেপারীর সহায়তায় সে নাহিদকে অপহরণ করেছে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited