চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লাকসামে মাদক সেবনে বাধা দেয়ায় বসত ঘরে হামলা ভাংচুর, লুটপাট

লাকসামে মাদক সেবনে বাধা দেয়ায় বসত ঘরে হামলা ভাংচুর, লুটপাট

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৫০ পিএম, ২০২১-০৩-২৭

লাকসামে মাদক সেবনে বাধা দেয়ায় বসত ঘরে হামলা ভাংচুর, লুটপাট

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম পৌরশহরের কলেজপাড়া এলাকায় শুক্রবার রাতে মাদক সেবনে বাঁধা দেয়ায় জাফর আলীর বাড়ীতে হামলা চালিয়ে বসত ঘর ভাংচুর ও লুটপাট করেছে বহিরাগত দূর্বৃত্তরা। এতে ওই চক্রটি নগদ টাকা, স্বর্নালংকার ও মোবাইল সেটসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ নিয়ে এলাকার জনমনে আতংক বিরাজ করছে।
স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্থ জাফর আলী জানায়, শুক্রবার রাতে আমার বাড়ীর সামনে ডাকাতিয়া নদীর ঘাটলায় বহিরাগত কিছু যুবক মাদক সেবন করছে। আমি তার প্রতিবাদ করলে তারা ওইখান থেকে চলে যায়। প্রায় আধাঘন্টার পর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওইমাদক চক্র আমার বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে ওই দূর্বৃত্তরা আমাকে এবং স্ত্রীর রুনা আক্তার, আমার শ্যালক জাবেদ ও আমার মেয়ে জেরিনকে বেদড়ক মারধর করে এবং ঘরে থাকা নগদ টাকা, স্বর্নলংকার, ৩টি মোবাইল সেটসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় আমাদের আত্মচিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায় এবং গুরুতর আহত আমার মেয়ে জেরিনকে লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছি। 
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আবু ছায়েদ বাচ্চু জানায়, বিভিন্ন মাধ্যমে ঘটনাটি শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করি কিন্তু তা অবনতি ঘটতে থাকলে সাথে সাথে থানা পুলিশকে ফোন দেই। অল্প কিছুক্ষনের মধ্যে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। তবে ওই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। 
এ ব্যাপারে লাকসাম থানা পুলিশের একটি সূত্র জানায়, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে আমরা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর